News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লিতে মানসিক ভারসাম্যহীন নাবালিকাকে ধর্ষণের ঘটনায় ধৃত ৩
Image

দিল্লিতে মানসিক ভারসাম্যহীন নাবালিকাকে ধর্ষণের ঘটনায় ধৃত ৩

নয়াদিল্লি, ১৮ এপ্রিল (হি.স.) : কাঠুয়া, উন্নাও, এটাহের পরে এবার দিল্লির রোহিণী এলাকা। নাবালিকাদের প্রতি যৌন নির্যাতন অব্যাহত। ১৪ বছরের মানসিক ভারসাম্যহীন এক নাবালিকাকে ধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়াল পশ্চিম দিল্লির রোহিণী এলাকায়। অভিযোগের তির প্রতিবেশী যুবকের বিরুদ্ধে।

শুধু ধর্ষণ করেই থেমে থাকেনি ওই যুবক। তার দুই বন্ধুকে দিয়ে ওই নাবালিকার আপত্তিজনক ছবি মোবাইল ক্যামেরার তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয়। গত শনিবার নিজের মেয়ের আপত্তিজনক ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়ে চমকে যান ওই নাবালিকার বাবা-মা। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় পুলিশকে।

এই ধর্ষণকাণ্ডের তদন্তে নেমে পুলিশ বছর ৩২-এর বান্টি নামে এক যুবক ও তার দুই বন্ধুকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্র থেকে জানা গিয়েছে আপত্তিজনক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে বাণ্টি নামে ওই যুবক একাধিকবার ওই মানসিক ভারসাম্যহীন নাবালিকাকে ধর্ষণ করত। বান্টি ওই মানসিক ভারসাম্যহীন নাবালিকার পরিবারের পূর্ব পরিচিত। সেই সুযোগে ফাঁকা বাড়িতে ঢুকে ওই নাবালিকা অন্য একটি জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি, পকসো আইন এবং তথ্যপ্রযুক্তির একাধিক আইনের মামলা দায়ের করেছে। যে মোবাইল ক্যামেরা দিয়ে ভিডিও করা হয়েছিল তা বাজেয়াপ্ত করা হয়েছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top