News Flash

  • Home
  • Uncategorized
  • দক্ষিণ জিলা পরিষদের সভাধিপতিকে জোর করে পদত্যাগপত্রে সই, নিন্দা সিপিএমের
Image

দক্ষিণ জিলা পরিষদের সভাধিপতিকে জোর করে পদত্যাগপত্রে সই, নিন্দা সিপিএমের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ এপ্রিল৷৷ দক্ষিণ জেলা জিলা পরিষদের সভাধিপতিকে জোর করে পদত্যাগ পত্রে সই করানোর ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়ে গিয়েছে৷ রাজনৈতিক হিংসার ঘটনার পরিপ্রেক্ষিতে বিরোধী সিপিআই(এম) তথা বামফ্রন্টের তরফ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে৷ সভাধিপতিকে জোর করে পদত্যাগপত্রে সই করানোর ঘটনার প্রেক্ষিতে সিপিআই(এম) রাজ্য সম্পাদকমন্ডলী তীব্র নিন্দা জানিয়ে এক বিবৃতিতে উল্লেখ করেছে, আজ বিকেলে দক্ষিণ জিলা পরিষদ অফিসে বিজেপির দুর্বৃত্ত বাহিনীর হামলা, জিলা সভাধিপতি হিমাংশু রায়কে দৈহিক আক্রমণ, তাঁর মোবাইল ছিনতাই, জোর করে একটি পদত্যাগপত্রে সই করতে বাধ্য করার ঘটনার তীব্র নিন্দা করছে সিপিআই(এম) ত্রিপুরা রাজ্য সম্পাদকমন্ডলী৷
এটা বিষ্ময়কর যে, জিলা পরিষদ অফিসের সাথেই জেলা শাসক ও পুলিশ সুপারের অফিস৷ জিলা সভাধিপতির উপর আক্রমণের ঘটনা জেনেও তারা কোন ব্যবস্থা নেননি৷ ১৪ এপ্রিল ত্রিপুরা বামফ্রন্ট কমিটির নেতৃত্ব মুখ্যমন্ত্রীর কাছে নির্বাচিত জনপ্রতিনিধিদের উপর হামলা বন্ধের দাবি জানালেও কোন পদক্ষেপ নেওয়া হয়নি৷ সরকারের রাজনৈতিক নেতৃত্বের মদতে এসব আক্রমণ হচ্ছে, তাতে আর সন্দেহের অবকাশ থাকছে না৷ লেনিনের মূর্তি ভাঙার আসামীরাই আজ এই আক্রমণ চালিয়েছে৷
রাজ্য সম্পাদকমন্ডলী আক্রমণকারীদের এখনই গ্রেপ্তারের দাবি করছে৷ নির্বাচিত জনপ্রতিনিধিদের উপর আক্রমণ বন্ধের দাবি জানাচ্ছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top