News Flash

  • Home
  • Uncategorized
  • কর্ণাটকে বিধানসভা নির্বাচনের আগে বাসভেস্বরাকে নিয়ে তুঙ্গে উঠেছে বিজেপি-কংগ্রেস তরজা
Image

কর্ণাটকে বিধানসভা নির্বাচনের আগে বাসভেস্বরাকে নিয়ে তুঙ্গে উঠেছে বিজেপি-কংগ্রেস তরজা

বেঙ্গালুরু, ১৮ এপ্রিল (হি.স.) : দ্বাদশ শতাব্দীর লিঙ্গায়ত দার্শনিক এবং কবি বাসভেস্বরার জন্মজয়ন্তী উদযাপন ঘিরে ফের রাজনৈতিক বাকযুদ্ধে জড়িয়ে পড়ল বিজেপি এবং কংগ্রেস। চলতি বছরের মে মাসে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে কর্ণাটকে। আর তাকে ঘিরে রাজনৈতিক তরজা চরমে উঠেছে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে। এই তরজা থেকে বাদ গেলেন না দ্বাদশ শতাব্দীর লিঙ্গায়ত দার্শনিক এবং কবি বাসভেস্বরা। গত মঙ্গলবার বিজেপি সাংসদ শোভা কারান্ডলাজে রাজ্যের কংগ্রেস মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বিরুদ্ধে তোপ দেগে বলেছিলেন, ১৮ এপ্রিল বাসভেস্বরার জন্মজয়ন্তী উপলক্ষ্যে তাঁর মূর্তিতে মালা দেওয়ার কোনও নৈতিক অধিকার নেই সিদ্দারামাইয়ার।

এই প্রসঙ্গে বুধবার বিজেপি সাংসদের বিরুদ্ধে তোপ দেগে কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী রামালিঙ্গা রেড্ডি পাল্টা বলেন, ‘তিনি কে? আমাদের বলার তিনি কে? শোভা কারান্ডলাজের ব্যক্তিগত সম্পত্তি নয় বাসভেস্বরা।’ অন্যদিকে এদিন বাসভেস্বরার মূর্তিতে মাল্যদান করেন বিজেপি সভাপতি অমিত শাহ। ইতিমধ্যেই লিঙ্গায়ত সম্প্রদায়ের ভোট নিজেদের পালে টানার জন্য উঠে পড়ে লেগেছে কংগ্রেস এবং বিজেপি। আর তাই লিঙ্গায়ত সম্প্রদায়ের শ্রেষ্ঠ আইকন দ্বাদশ শতাব্দীর দার্শনিক, কবি, সমাজ সংস্কারক বাসভেস্বরার প্রতি শ্রদ্ধা দেখানোর প্রতিযোগিতায় নেমেছে দুই দল।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top