News Flash

  • Home
  • Uncategorized
  • লা লিগায় সেল্টা ভিগোর বিরুদ্ধে ড্র বার্সেলোনার
Image

লা লিগায় সেল্টা ভিগোর বিরুদ্ধে ড্র বার্সেলোনার

ভিগো, ১৮ এপ্রিল (হি.স.) : লা লিগায় সেল্টা ভিগোর সঙ্গে ড্র করল বার্সেলোনা৷ ম্যাচের প্রথমার্ধে বার্সেলোনার দুই তারকাকে মাঠের বাইরে রেখেছিল স্প্যানিশ ফুটবল জায়ান্টরা৷ যদিও ম্যাচের প্রথম গোল এল ডেম্বেলের কাছ থেকেই৷ ম্যাচের ৩৬ মিনিটে বার্সাকে কাঙ্ক্ষিত গোল এনে দিলেন ডেম্বেলে৷ ৪৫ মিনিটে বল বিপক্ষের জালে জড়িয়ে দিয়ে সেল্টিকদের সমতায় ফেরান জনি ক্রাস্টো৷ এই ড্রয়ের ফলে লা লিগায় টানা ৪০ বার অপরাজিত থাকল বার্সা৷

ম্যাচের প্রথমদিকে বলে নিজেদের নিয়ন্ত্রণ রাখলেও বেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট করে তারা৷ অন্য দিকে গোলপোষ্ট লক্ষ্য করে চারটি শট নেয় সেল্টিক৷ প্রথমার্ধে স্প্যানিশ জায়েন্টদের বেশ কয়েকবার বাঁচিয়ে দেন গোলকিপার টের টেগান৷ প্রথমার্ধের ৩৬তম মিনিটে কুতিনহোর ক্রশ থেকে কোনাকুনি শটে গোল করেন ডেম্বেলে৷ এরপর প্রথমার্ধের শেষের দিকে গোমেজের বাড়িয়ে দেওয়া বল বিপক্ষের জালে জড়িয়ে দেন জনি ক্রাস্ট্রো৷ ম্যাচের প্রথমার্ধ ১-১ শেষ হয়৷ ম্যাচের দ্বিতীয়ার্ধে বারবার একই ভুলের পুনরাবৃত্তি করে গোল মিস করতে থাকে দু’টি দলই৷ কিন্ত ৬০ মিনিটে মাঠে নামেন লিও মেসি৷ কিছুক্ষণের জন্য খেলাটা উপভোগ্য হয়ে উঠে৷ এরপর দর্শকদের অবাক করে মেসি নামার চার মিনিটের মধ্যে গোল আসে বার্সার৷ ৬৪ মিনিটে বিপক্ষের জালে বল জড়িয়ে দেন আলকাসের৷ অবশেষে ২-২ স্কোরে ম্যাচ শেষ হয়৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top