News Flash

  • Home
  • Uncategorized
  • মধ্যপ্রদেশে সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, নিহত ২১
Image

মধ্যপ্রদেশে সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, নিহত ২১

ভোপাল, ১৮ এপ্রিল (হি.স.) : সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক। নিহত ২১ ও আহত ২৯। মর্মান্তিক এই পথ দুর্ঘটনাটি মধ্যপ্রদেশের সিদ্ধিতে ঘটেছে। মঙ্গলবার রাতে বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য সিংগ্রাউলি থেকে সিদ্ধির দিকে যাচ্ছিল একটি যাত্রীবোঝাই ট্রাক। সিদ্ধির আমেলিয়ার কাছে জোগডাহা নামে একটি সেতু দিয়ে আসার সময় হঠাৎই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে সজোরে ধাক্কা মেরে ১০০ ফুট নিচে সোন নদীতে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৫ জন যাত্রী। বাকিদের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে আরও ৫ জনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। অন্যদিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৩০। তাদের মধ্যে একজন চিকিৎসা চলাকালীন মারা যান। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২১।

মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল থেকে ৫৭০ কিলোমিটার দূরে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে আসে পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর জওয়ানরা। শুরু হয় উদ্ধার কাজ। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এখন বহু দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটিতে আটকে রয়েছে।

এই দুর্ঘটনায় নিহতদের পরিবারবর্গকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। নিহতদের পরিবারবর্গকে দুই লক্ষ টাকা এবং আহতদের ৫০০০০ টাকা করে দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

অন্যদিকে কি কারণে দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিক তদন্তের পরে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে অতিদ্রুত গতিতে আসার কারণে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। ক্রেন এনে নদী থেকে ট্রাকটিকে তোলার চেষ্টা করা হচ্ছে। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। আহতদের জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top