News Flash

  • Home
  • Uncategorized
  • কাঠুয়া কাণ্ড : তীব্র নিন্দা করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ
Image

কাঠুয়া কাণ্ড : তীব্র নিন্দা করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

কাকরিয়াল (রিয়েসি), ১৮ এপ্রিল (হি.স.): জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় ছোট্ট শিশু কন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনার তীব্র নিন্দা করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ| ছোট্ট শিশুকন্যাকে নির্মমভাবে ধর্ষণ ও খুনের ঘটনাকে ‘বর্বরোচিত’ আখ্যা দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ| বুধবার জম্মু ও কাশ্মীরের রিয়েসি জেলায় শ্রী মাতা বৈষ্ণোদেবী বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেছেন, এই ধরনের ঘটনা যাতে পুনরায় না ঘটে, তা দেখা আমাদের সকলের যৌথ দায়িত্ব| দেশের কোনও প্রান্তে মহিলাদের প্রতি এমন ধরনের ঘটনা যাতে না ঘটে তা নিশ্চিত করতে হবে| এরপরই কাঠুয়া ধর্ষণকাণ্ডকে ‘বর্বরোচিত’ আখ্যা দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ|

উল্লেখ্য, দু’দিনের সফরে জম্মুতে এসেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ| বুধবার টেকনিক্যাল বিমানবন্দরে রাষ্ট্রপতি স্বাগত জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল এন এন বোহরা, মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি, বিধানসভার স্পিকার কে গুপ্তা এবং বিধান পরিষদের চেয়ারমান এইচ এ আলি প্রমুখরা|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top