News Flash

  • Home
  • Uncategorized
  • আইপিএল চলাকালীন জলের ব্যবহার নিয়ে কোর্টের দ্বারস্থ মুম্বই
Image

আইপিএল চলাকালীন জলের ব্যবহার নিয়ে কোর্টের দ্বারস্থ মুম্বই

মুম্বই, ১৮ এপ্রিল (হি.স.) : আইপিএল চলাকালীন জলের ব্যবহার নিয়ে এবারও কোর্টের দ্বারস্থ হয়েছে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন৷ দীর্ঘদিন ধরেই এই সমস্যা চলছে মহারাষ্ট্রে৷ মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন জানিয়েছে, পুণেতে আইপিএল ম্যাচে কর্পোরেশনের জল ব্যবহার করা হবে না৷ তারা হাইকোর্টে জানিয়েছে, ম্যাচের জন্য প্রয়োজনীয় জল পাবনা জলাধার থেকে ব্যবহার করা হবে৷.

একটি জনস্বার্থ মামলায় জানতে চাওয়া হয় পুণেতে আয়োজিত আইপিএল ম্যাচ চলাকালীন কোথাকার জল ব্যবহার করা হবে৷ এরই উত্তরে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশান এই কথা জানিয়েছে৷ এতেই সমস্যার শেষ নয়, এর প্রেক্ষিতে হাইকোর্ট জানিয়েছে, পাবনার সঙ্গে তাদের যে সময়ের চুক্তি ছিল, সেই সময় পেরিয়ে গিয়েছে৷ তাহলে কী করে ক্রিকেট ম্যাচ চলাকালীন তাদের থেকে জল নেবে এমসিএ৷ এর জবাবে এমসিএ-র পক্ষ থেকে জানানো হয়েছে এমসিএ ফের একবার চুক্তি পুণর্নবীকরণ করে নেবে৷ তাদের থেকে জল দেওয়ার বিষয়টিও তারা নিশ্চিত করে নেবে৷ পুরো বিষয়টির নিষ্পত্তি করে হাইকোর্ট এমসিএকে দ্রুত হলফনামা জমা দিতে বলেছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top