News Flash

  • Home
  • Uncategorized
  • তেলেঙ্গানায় রাম এবং সীতার আপত্তিজনক কার্টুন পোস্ট করার দায়ে অভিযুক্ত দুই সাংবাদিক
Image

তেলেঙ্গানায় রাম এবং সীতার আপত্তিজনক কার্টুন পোস্ট করার দায়ে অভিযুক্ত দুই সাংবাদিক

হায়দরাবাদ, ১৮ এপ্রিল (হি.স.) : ভগবান রামচন্দ্র এবং সীতাকে নিয়ে অশালীন কার্টুন করার তৈরি এবং তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার দায়ে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ।

তেলেঙ্গানার সাইদাবাদ থানার সার্কেল ইনস্পেক্টর সাট্টাজাহ জানিয়েছেন, ‘আইনজীবী করুণা সাগর ১৩ এপ্রিল সাংবাদিক আহমেদ সাব্বিরের নামে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগে তিনি দাবি করেছিলেন হিন্দু ভাবাবেগ আঘাত করে সাব্বির রাম এবং সীতার একটি কার্টুন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে। সংশ্লিষ্ট ওই সাংবাদিকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৫-এ ধারায় মামলা দায়ের করা হয়।’

সাইদাবাদ থানার সার্কেল ইনস্পেক্টর আরও বলেন, ‘ ১৫ এপ্রিল করুণা সাগর নামে ওই আইনজীবী ফের থানায় এসে সাংবাদিক স্বাথী ভাডলামুডি নামে আর এক সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। অভিযোগে তিনি দাবি করেন, যে ওই আপত্তিজনক কার্টুনটি বানিয়েছে সাংবাদিক স্বাথী ভাডলামুডি। পরে ওই তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।’

প্রসঙ্গত, স্বাধীন গণতান্ত্রিক দেশে সাংবাদিকের অধিকার অবশ্যই রয়েছে কোনও কিছু ব্যক্ত করার এবং স্বাধীন ভাবে খবর তুলে পরিবেশন করার। কিন্তু কোনও ভাবেই সেই অধিকার যেন স্বেচ্ছাচারে না বদলে যায় তার দিকে লক্ষ্য রাখা উচিত। অভিযোগকারী করুণা সাগর আইনজীবী ছাড়াও তিনি একজন ‘হিন্দু সংগঠন’ নামক একটি সংগঠনের সভাপতি।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top