News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতে সলমন খানের বিপরীতে অভিনয় করবেন প্রিয়াঙ্কা চোপড়া
Image

ভারতে সলমন খানের বিপরীতে অভিনয় করবেন প্রিয়াঙ্কা চোপড়া

মুম্বই, ১৭ এপ্রিল (হি.স.) : বলিউডে কামব্যাক করতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। প্রায় দুই বছর ধরে টিভি সিরিজ কোয়ান্টিকোতে অভিনয় করার জন্য আমেরিকার নিউ ইয়র্কে ছিলেন প্রিয়াঙ্কা। সেখানে বেওয়াচ ছবি দিয়ে হলিউডে আত্মপ্রকাশ করেন তিনি। কিন্তু প্রায় দুই বছর আমেরিকায় কাটানোর পরেও হলিউডে খুব একটা দাগ কাটতে পারেননি । তাই ফের ‘ভারত’ ছবি দিয়ে ফের বলিউডে কামব্যাক করতে চলেছেন প্রিয়াঙ্কা।
ভারতে সলমন খানের বিপরীতে অভিনয় করবেন প্রিয়াঙ্কা চোপড়া। আগে জল্পনা শোনা গিয়েছিল যে সলমন খানের বিপরীতে ক্যাটরিনা কাইফ অভিনয় করবেন। কিন্তু সমস্ত জল্পনাকে নস্যাৎ করে দিয়ে ভারতের নির্মাতারা প্রিয়ঙ্কা চোপড়াকে বেছে নিয়েছেন সলমন খানের বিপরীতে। ছবিটি পরিচালনা করবেন আলি আব্বাস জাফর।
বলিউডে নিজের কামবেক সম্পর্কে বলতে গিয়ে প্রিয়াঙ্কা চোপড়া জানিয়েছেন, সলমনের সঙ্গে কাজ করার জন্য এবং ছবিটিতে অভিনয় করার জন্য আমি মুখিয়ে আছি। এর আগে আমি ওনাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি।
অন্যদিকে প্রায় ১০ বছর পর সলমনের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে। এর আগে সালামে-এ-ইশক এবং গড তুসি গ্রেট হোতে দুইজনে একসঙ্গে অভিনয় করেছিলেন। ২০১৬ সালে জয় গঙ্গাজলে ছবিতে শেষ দেখা গিয়েছিল প্রিয়াঙ্কা চোপড়াকে। দুই বছর আগে যখন আমেরিকায় পাড়ি দিয়েছিলেন তখন বলিউডের এক নম্বর নায়িকা ছিলেন তিনি। কিন্তু এই দুই বছরের মধ্যে বলিউডে অনেক কিছু পাল্টে গিয়েছে। পদ্মাবতের সৌজন্যে এক নম্বর স্থানে বর্তমানে রয়েছেন দীপিকা পাডুকোন।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top