News Flash

  • Home
  • Uncategorized
  • পিপিপি মডেলে টাটাকে রাজ্যে ব্যবসা করতে আমন্ত্রণ মুখ্যমন্ত্রীর
Image

পিপিপি মডেলে টাটাকে রাজ্যে ব্যবসা করতে আমন্ত্রণ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৬ এপ্রিল৷ ৷ আগামী এক বছরের মধ্যে ত্রিপুরা উৎপন্ন আনারসকে কাজে লাগিয়ে ফল প্রক্রিয়াকরণ শিল্প ও বাঁশ ভিত্তিক শিল্প এবং পর্যটনের বিপুল সম্ভাবনাকে কাজে লাগিয়ে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি করার উদ্যোগ নেওয়া হবে৷ আজ প্রজ্ঞাভবনের ২ নং হলে টাটা ট্র্যাস্ট কর্তৃক হসপিটালিটি দক্ষতা উন্নয়ন বিষয়ের উপরও উন্নীত প্রশিক্ষণপ্রাপ্ত যুবক যুবতীদের সংবর্ধনা এবং সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথাগুলি বলেন৷ মুখ্যমন্ত্রী শ্রীদেব বলেন, যারা দক্ষতা উন্নয়নের মধ্য দিয়ে প্রশিক্ষণ নিয়ে আগামী দিনে বহিঃরাজ্যে কর্মসংস্থানের যোগ দেবেন তারা যেন সঠিক দিশায় এবং উদ্যোগ নিয়ে কাজ করেন৷ মুখ্যমন্ত্রী বলেন, টাটা একটি বিশ্বাস৷ ভারতবর্ষের কোনও গ্রাম নেই যেখানে মানুষ টাটাকে চেনে না৷ কারণ বিশ্বাসের সেই জায়গাটা টাটা তৈরী করতে পেরেছে৷ মুখ্যমন্ত্রী বলেন, উদ্যোগ এবং সঠিক পরিকল্পানার মাধ্যমে জামসেদজি টাাট জামসেদপুরের মাটিকে সোনা বানিয়ে দিয়েছেন৷ মানুষ যদি সঠিক পরিকল্পনা এবং দিশাতে কাজ করতে পারে তাহলে সে আগামীতে কোন কোম্পানির সিই ও বা জামসেদজি টাটার মতো হতে পারে৷ তিনি বলেন, প্রশাসনের স্বচ্ছতা আনার ক্ষেত্রে রাজ্যে ডিজিটাইলেজেশন এবং ই-গভর্নেন্স চালু করার ক্ষেত্রে টাকার সাথে কথা বলার উল্লেখ করেন৷ মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরার নিজস্ব উৎপন্ন আনারস, বাঁশ, চা, কাঠাল এর উপর ছোট ও মাঝারি শিল্প স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে৷ এই শিল্প স্থাপনের মাধ্যমে কতটা কর্মসংস্থান সৃষ্টি করা যাবে তার জন্য আগে থেকেই যুবক-যুবতীদের সংশ্লিষ্ট ক্ষেত্রে দক্ষ করে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিদের নির্দেশ দেন তিনি৷ যে কোম্পানী এখানে শিল্প স্থাপন করেব তারা আমাদের রাজ্যের দক্ষ যুবক-যুবতীদের কাজ্যে লাগাতে পারবে এবং তখনই রাজ্য সরকার এবং সেই কোম্পানী উভয়ে এক হয়ে মিলে কাজ করতে পারবে৷
টাটাটকে ত্রিপুরায় ব্যবসা করার জন্য মুখ্যমন্ত্রী আমন্ত্রণ জানান৷ তিনি বলেন, আমাদের রাজ্যের জমি স্বল্প কিন্তু তার মধ্যে কোন পাথক নেই৷ এখানে গাছ লাগানো হয় তার প্রেক্ষিতে ভালো ফলন হয়৷ তিনি বলেন, জনতা ২৫ বছর সময় দিয়েছে কিন্তু যে পরিকল্পনা রাজ্য সরকার গ্রহণ করবে তার সুফল যেন জনসাধারণ তাড়াতাড়ি পেতে পারে সেই লক্ষ্যে কাজ করা হবে৷ মুখ্যমন্ত্রী বলেন, বাঁশ চাষ এক বছরেই পরিনত হয়ে যায়৷ মুলি বাঁশ নিজে থেকেই হয়৷ এমজিএন রেগার মাধ্যমে রাজ্যের পাহাড়, টিলা, সমতল জমিতে বাঁশ লাগানোর উপর জোর দেওয়া হয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top