News Flash

  • Home
  • Uncategorized
  • এটাহতে শিশুকন্যাকে ধর্ষণ ও খুন, গ্রেফতার অভিযুক্ত
Image

এটাহতে শিশুকন্যাকে ধর্ষণ ও খুন, গ্রেফতার অভিযুক্ত

লখনউ, ১৭ এপ্রিল (হি.স.): দেশজুড়ে ধর্ষণের মতো নক্ক্যারজনক ঘটনা ক্রমশ বেড়েই চলেছে| উন্নাও, কাঠুয়া ও রোহতকের পর এবার উত্তর প্রদেশের এটাহ| এটাহ জেলায় ধর্ষণের পর খুন করা হল আট বছর বয়সি এক শিশুকন্যাকে| সোমবার গভীর রাতে পাশবিক অত্যাচারের ঘটনা ঘটলেও, মঙ্গলবার ভোররাতে নক্ক্যারজনক ঘটনাটি প্রকাশ্যে এসেছে এটাহ জেলার কোতওয়ালি নগর পুলিশ স্টেশন থেকে মাত্র দু’কিলোমিটার দূরে সীতলপুর গ্রামে| ভোররাতে সীতলপুর গ্রামে অবস্থিত একটি নির্মীয়মান বাড়ির পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার হয় নাবালিকার দেহ| নক্ক্যারজনক এই ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত ধর্ষক ও খুনিকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ| ধৃতের নাম হল, সোনু জাতভ|
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, স্থানীয় একজন সাংবাদিকদের বোনের বিবাহ অনুষ্ঠানে যোগ দিতে সোমবার রাতে বিয়ে বাড়িতে গিয়েছিলেন সীতলপুর গ্রামের বাসিন্দা নির্যাতিতা ওই শিশুকন্যা ও তাঁর বাবা-মা| মালা বদলের সময় থেকেই শিশুকন্যাকে খুঁজে পাচ্ছিলেন না তাঁরা বাবা-মা| অনেক খোঁজাখুঁজির পর গভীর রাত ১.৩০ মিনিট নাগাদ সীতলপুর গ্রামে অবস্থিত একটি নির্মীয়মান বাড়ির পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার হয় নাবালিকার দেহ| অর্ধনগ্ন, রক্তাক্ত ও শরীরের একাধিক জায়গায় গুরুতর চোট অবস্থায় ওই শিশুকন্যাকে এটাহ গর্ভমেন্ট হাসপাতালে ভর্তি করা হয়| হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিত্সকরা জানান, ‘মৃত্যু হয়েছে ওই শিশুকন্যার|’
এটাহ, পুলিশ সুপার অখিলেশ চৌরাসিয়া জানিয়েছেন, ‘শিশুকন্যার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে| গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে| শিশুকন্যার পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে সোনু নামে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে| ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ (খুন), ৩৭৬ (ধর্ষণ) ও পকসো আইনে মামলা রুজু করা হয়েছে|’ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পাশবিক অত্যাচারের শিকার ওই শিশুকন্যা ও অভিযুক্ত সোনুর বাড়ি একই গ্রামে| সম্ভবত, বিয়ের অনুষ্ঠানের সময় সবাই যখন আনন্দে মেতেছিলেন, তখনই শিশুকন্যাকে নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ ও পরে খুন করে অভিযুক্ত সোনু|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top