News Flash

  • Home
  • Uncategorized
  • উদয়পুর কংগ্রেস ভবনে উদ্ধার কেয়ারটেকারের মৃতদেহ, আশঙ্কা বিদ্যুৎ ছোবলেই মর্মান্তিক মৃত্যু
Image

উদয়পুর কংগ্রেস ভবনে উদ্ধার কেয়ারটেকারের মৃতদেহ, আশঙ্কা বিদ্যুৎ ছোবলেই মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৬ এপ্রিল৷৷ আকস্কিক ভাবে মৃত্যু হলো এক ব্যক্তির উদয়পুর জেলা কংগ্রেস ভবনে৷ নিহত ব্যক্তির নাম ইমাম হুসেন মিয়া (৫২)৷ ঘটনা সোমবার সকাল বেলায়৷ ঘটনার বিবরণে জানা যায়, সোমবার সকালে প্রতিদিনের ন্যায় উদয়পুর জেলা কংগ্রেস ভবনের রক্ষনাবেক্ষন করতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুমুখে পতিত হয় ইমাম৷ জানা যায় বিগত ত্রিশ বছর যাবৎ ইমাম এর পরিবার উদয়পুর কংগ্রেস ভবনটি দেখবাল করে এবং ভবনের পাশে একটি দুচাল ঘর তৈরি করে বাঁশ বিক্রি করে সংসার চালাত ইমাম৷ সোমবার সকাল বেলা তার মৃতদেহ মাটিতে পরে থাকতে দেখতে পেয়ে উদয়পুর অগ্ণিনির্বাপক দপ্তরকে খবর দেয়া হয়৷ দমকল কর্মীরা গিয়ে গোমতী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে৷ জানা যায়, টেবিল ফ্যান থেকে বিদ্যুৎ স্পৃষ্ট হয় বলে মনে করে প্রত্যক্ষদশীরা৷ এই দিকে খবর পেয়ে গোমতী জেলা হাসপাতালে ছুটে যায় কৃষী পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়৷ খবর নেয় ইমামের মায়ের এবং ব্যক্তিগত ভাবে ইমামের পরিবারে পাশে থাকবেন বলে জানান মন্ত্রী৷ অন্যদিকে কংগ্রেস জেলা সভাপতি খবর পেয়ে ছুটে যান হাসপাতালে৷ দুঃখ প্রকাশ করেন ইমামের শোকসন্তপ্ত পরিবার প্রতি৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top