News Flash

  • Home
  • Uncategorized
  • ব্যাঙ্কিং সিস্টেমকে ধ্বংস করে দিয়েছেন মোদী জী, আক্রমণ রাহুল গান্ধীর
Image

ব্যাঙ্কিং সিস্টেমকে ধ্বংস করে দিয়েছেন মোদী জী, আক্রমণ রাহুল গান্ধীর

নয়াদিল্লি, ১৭ এপ্রিল (হি.স.): নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর আক্রমণ অব্যাহত| এবার ইস্যু-দেশের বিভিন্ন রাজ্যে নগদ সঙ্কট| দেশের প্রায় এগারোটি রাজ্যে ব্যাঙ্ক ও এটিএম কোথাও টাকা নেই| তীব্র অর্থ সঙ্কটে ভুগছে দিল্লি, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিহার, গুজরাট ও তেলেঙ্গানা সহ দেশের বিভিন্ন রাজ্য| এমতাবস্থায় মোদী সরকারের বিরুদ্ধে বিষোদগার করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী| নগদ সঙ্কট ইসু্যতে মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেছেন, ‘ব্যাঙ্কিং সিস্টেমকে ধ্বংস করে দিয়েছেন মোদী জী| ৩০,০০০ কোটি টাকা নিয়ে চম্পট দিয়েছে নীরব মোদী, কিন্তু প্রধানমন্ত্রী একটাও কথা বলছেন না| তিনি (নরেন্দ্র মোদী) আমাদের পকেট থেকে ৫০০-১০০০ টাকার নোট নিয়ে নীরব মোদীর পকেটে ভরে দিয়েছেন|’ রাহুল গান্ধী আরও বলেছেন, ‘সংসদে দাঁড়াতে ভয় পাচ্ছেন প্রধানমন্ত্রী| সংসদে আমরা যদি ১৫ মিনিটের জন্য ভাষণ দেওয়ার সময় পাই, তবে প্রধানমন্ত্রী দাঁড়াতে পারবেন না|’
নগদ সঙ্কট প্রসঙ্গে মোদী সরকারকে আক্রমণ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও| মঙ্গলবার বেলা ১১.৪৬ মিনিট নাগাদ টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘বিভিন্ন রাজ্যের এটিএম-এ নগদ সঙ্কট দেখা দিয়েছে| বড় নোট পাওয়া যাচ্ছে না| বিমুদ্রাকরণের দিনের কথা মনে পড়ে যাচ্ছে|’ মাইক্রোব্লগিং সাইট টুইটার মারফত মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেছেন, ‘এই দেশে কি আর্থিক জরুরী অবস্থা চলছে?’ শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নন, মোদী সরকারকে আক্রমণ করেছেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনও| ডেরেক ও’ব্রায়েন বলেছেন, ‘অর্থনৈতিক জরুরি অবস্থা চলছে| প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগে বলেছিলেন ৫০ দিনের মধ্যেই সমস্ত কিছু ঠিক হয়ে যাবে| কিন্তু, দেড় বছরেরও বেশি সময় অতিক্রান্ত হল, অথচ এখনও নগদ সঙ্কট চলছে|’
বিরোধীদের আক্রমণ সত্ত্বেও, অর্থ সঙ্কট খুব শীঘ্রই সমাধান হবে বলে আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি| দেশজুড়ে অর্থ সঙ্কটের প্রেক্ষিতে মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি জানিয়েছেন, ‘‘দেশের অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে দেখা হচ্ছে| সবমিলিয়ে যথেষ্ট পরিমাণে নগদ রয়েছে এবং ব্যাঙ্কগুলিতেও উপলব্ধ রয়েছে| কিছু এলাকায় ‘আকস্মিক এবং অস্বাভাবিক বৃদ্ধির’ কারণে অর্থ সঙ্কটের সূত্রপাত| দ্রুত পরিস্থিতির মোকাবিলা করা হবে|’ নগদ সঙ্কট প্রসঙ্গে অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী এস পি শুক্লা জানিয়েছেন, ‘এই মুহূর্তে ১,২৫,০০০ কোটি নগদ টাকা রয়েছে| সমস্যা হল কিছু রাজ্যে নগদ টাকার পরিমাণ কম এবং কিছু রাজ্যে বেশি| রাজ্য ভিত্তিক কমিটি গঠন করেছে সরকার, এছাড়াও রিজার্ভ ব্যাঙ্ক কমিটি গঠন করেছে| আগামী তিনদিনের মধ্যেই সমস্যার সমাধান হবে|’

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top