News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর প্রদেশে পিক-আপ ভ্যানের দৌরাত্ম্য, শিশু সহ মৃত ৩
Image

উত্তর প্রদেশে পিক-আপ ভ্যানের দৌরাত্ম্য, শিশু সহ মৃত ৩

গাজিপুর (উত্তর প্রদেশ), ১৭ এপ্রিল (হি.স.): উত্তর প্রদেশের গাজিপুরে বেপরোয়া পিক-আপ ভ্যানের ধাক্কায় প্রাণ হারালেন একই পরিবারের সদস্য তিনজন পথচারী| সোমবার মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে গাজিপুরের মারহাদ থানার অন্তর্গত বর্হি বাজারের সন্নিকটে| দুর্ঘটনায় নিহতদের নাম হল, নন্দলাল যাদব (৫৯), তাঁর পুত্রবধূ সান্তারা দেবী (৪১) এবং নন্দলালবাবুর নাতি সুজিত (২)| মর্মান্তিক দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর পাশাপাশি গুরুতর আহত হয়েছেন আরও দু’জন|
পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, পুত্রবধূ ও নাতিকে সঙ্গে নিয়ে সোমবার বর্হি বাজারে গিয়েছিলেন নন্দলাল যাদব| কেনাকাটার সময় বেপরোয়া একটি ট্রাক পথচারীদের ধাক্কা মারে| গুরুতর আহত অবস্থায় পথচারীদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হলে, চিকিত্সা চলাকালীন প্রাণ হারান নন্দলালবাবু ও তাঁর পরিবারের সদস্যরা| এছাড়াও গুরুতর আহত দু’জনের মধ্যে একজনকে বারাণসীর হাসপাতালে ভর্তি করা হয়েছে| মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top