News Flash

  • Home
  • Uncategorized
  • আইপিএল জুয়া ঘিরে দুই ক্লাসের ছাত্রদের মারপিটে রণক্ষেত্র নেতাজী সুকল, আগুনে ‘ডন’ এর ঘৃতাহুতি
Image

আইপিএল জুয়া ঘিরে দুই ক্লাসের ছাত্রদের মারপিটে রণক্ষেত্র নেতাজী সুকল, আগুনে ‘ডন’ এর ঘৃতাহুতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ এপ্রিল৷৷ আইপিএলের জুয়া ঘিরে দুই ক্লাসের ছাত্রদের মধ্যে মারপিটে রণক্ষেত্রের রূপ নেয় রাজধানী আগরতলার বনেদি সুকল নেতাজী সুভাষ বিদ্যানিকেতনে৷ সোমবার দিনভর সুকলে উত্তেজনার পরিবেশ বজায় থাকে৷ পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে৷ যদিও ঘটনার সূত্রপাত সুকলের বাইরেই ছিল৷ কিন্তু, শেষ পর্যন্ত সুকলের মধ্যেই এই মারপিটের ঘটনা ঘটল৷
সংবাদে জানা গিয়েছে, নেতাজী সুকলের দ্বাদশ শ্রেণীর এক ছাত্রের সাথে নবম শ্রেণীর এক ছাত্রের জুয়া হয় আইপিএল ক্রিকেট নিয়ে৷ দুইজন দুই দলের জেতার বিষয়ে নিশ্চিত ছিল৷ রবিবার আগরতলায় বিবেকানন্দ ময়দানে আইপিএল ম্যাচ জায়েন্ট স্ক্রিনে প্রদর্শিত হয়৷ সেখানে ঐ দুই ছাত্র গিয়েছিল ম্যাচ দেখার জন্য৷ তবে ম্যাচ শুরুর আগে নাকি তাদের মধ্যে জুয়া খেলা হয়৷ কথা হয়েছিল নবম শ্রেণীর ছাত্র যদি জুয়ায় হেরে যায় তথা তার পছন্দের ক্রিকেট টিম যদি ম্যাচ হারে তাহলে তার প্রেমিকাকে নাকি দ্বাদশ শ্রেণীর ছাত্রের কাছে দিয়ে দেবে৷ কথিত এই শর্ত নিয়ে দুজনের মধ্যে পাকাপাকি আলোচনা হয় আরও কয়েকজন সহপাঠীর সামনে৷
দেখা গিয়েছে, নবম শ্রেণীর ছাত্র যে দলের সমর্থক ছিল সেই দল ম্যাচে পরাজিত হয়৷ সেই মোতাবেক তার প্রেমিকাকে দ্বাদশ শ্রেণীর ছাত্রের হেপাজতে দিয়ে দিতে হবে৷ কিন্তু, বালখিল্য এই ধরনের জুয়া কিংবা বাজি যে কতটা ভয়ঙ্কর হবে তা ম্যাচ শেষের পর দেখা গেল৷ দ্বাদশ শ্রেণীর ছাত্রটি নবম শ্রেণীর ছাত্রকে শর্ত পূরণ করার জন্য বলে৷ আর তাতেই ক্ষিপ্ত হয়ে উঠে নবম শ্রেণীর ছাত্র৷ সে রবিবার বিবেকানন্দ ময়দানে উচ্চবাচ্য বলে বাড়ি চলে যায়৷ নবম শ্রেণীর ঐ ছাত্র সোমবার সকালে সুকলে আসে এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রের সাথে বিবাদে লিপ্ত হয়৷ একসময় মারধর করা হয়৷ খবর পেয়ে সুকলে পৌঁছে নবম শ্রেণীর ছাত্রের বাবা শহরের কুখ্যাৎ নেশা কারবারি বলে পরিচিত ডন দেববর্মা৷ ডন গাড়ি ও সাঙ্গপাঙ্গ নিয়ে সুকলে যেতেই দ্বাদশ শ্রেণীর ছাত্ররা উত্তেজিত হয়ে উঠে৷ তারা ডন এর গাড়িতে ভাঙচুর চালায়৷ সুকলে রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়৷ পরিস্থিতি মুহুর্তের মধ্যেই বিগড়ে যায়৷ রণক্ষেত্রের রূপ নেয় নেতাজী সুকল প্রাঙ্গন৷ পরিস্থিতি বেগতিক দেখে সুকল কর্তৃপক্ষ খবর দেয় পশ্চিম থানায়৷ পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং বহু চেষ্টা করে পরিস্থিতি স্বাভাবিক করেছে৷ এই ব্যাপারে সুকল কর্তৃপক্ষ এবং অভিভাবকদের নিয়ে একটি বৈঠকও হয়েছে ঘটনাকে মিটমাট করার জন্য৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top