News Flash

  • Home
  • Uncategorized
  • মক্কা মসজিদ বিস্ফোরণ মামলা : স্বামী অসীমানন্দ সহ সমস্ত অভিযুক্তই বেকসুর খালাস
Image

মক্কা মসজিদ বিস্ফোরণ মামলা : স্বামী অসীমানন্দ সহ সমস্ত অভিযুক্তই বেকসুর খালাস

হায়দরাবাদ, ১৬ এপ্রিল (হি.স.): মক্কা মসজিদ বিস্ফোরণ মামলায় বেকসুর খালাস হলেন সমস্ত অভিযুক্তই| সোমবার হায়দরাবাদের নামাপল্লি ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) আদালত ১১ বছর আগের মক্কা মসজিদ বিস্ফোরণ মামলায় স্বামী অসীমানন্দ সহ সমস্ত অভিযুক্তকে বেসকুর খালাস ঘোষণা করেছে| ২০০৭ সালের ১৮ মে শুক্রবারের নামাজ চলাকালীন বিস্ফোরণে কেঁপে ওঠে হায়দরাবাদের আইকনিক চারমিনার| জোরালো বিস্ফোরণে মৃত্যু হয়েছিল ন’জনের, এছাড়াও আহত হয়েছিলেন অন্তত ৫৮ জন|
প্রাথমিক পুলিশি তদন্তের পর এই বিস্ফোরণ কাণ্ডের তদন্তভার তুলে দেওয়া হতো সিবিআই-এর হাতে| ২০১১ সালে তদন্ত হাতে নেয় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)| মোট ১০ অভিযুক্তের মধ্যে ধরা পড়েছিল মাত্র পাঁচজন| ধৃতেরা ছিলেন দেবেন্দ্র গুপ্তা, লোকেশ শর্মা, স্বামী অসীমানন্দ ওরফে নবকুমার সরকার, ভরত মোহনলাল রাতেশ্বর ওরফে ভরত ভাই এবং রাজেন্দ্র চৌধুরী| অপর দুই অভিযুক্ত হলেন, সন্দীপ ভি ডাঙ্গে এবং রামচন্দ্র| এছাড়াও সুনীল যোশী নামে এক অভিযুক্তের মৃত্যু হয়েছে| দুই অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত অব্যাহত ছিল| সোমবার হায়দরাবাদের নামাপল্লি ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) আদালতে স্বস্তি পেলেন স্বামী অসীমানন্দ সহ সমস্ত অভিযুক্তই| ১১ বছর আগের মক্কা মসজিদ বিস্ফোরণ মামলায় স্বামী অসীমানন্দ সহ সমস্ত অভিযুক্তকে বেসকুর খালাস ঘোষণা করেছে আদালত|
মক্কা মসজিদ মামলায় সমস্ত অভিযুক্ত বেকসুর খালাস হওয়ার প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রাক্তন ইউনিয়ন সচিব আর ভি এস মণি জানিয়েছেন, ‘এমনটাই প্রতাশ্যিত ছিল| সমস্ত সাক্ষ্যপ্রমাণ প্রকৌশলী ছিল| অন্যথায়, কোনও হিন্দুত্ববাদী সন্ত্রাসী ইঙ্গিত ছিল না|’ এনআইএ আদালতের রায় প্রসঙ্গে কংগ্রেস নেতা অশোক গেহলট বলেছেন, ‘পুনরায় আবেদন করার প্রয়োজনীয়তা রয়েছে কি না, সেটা সরকারের বিবেচনা করা উচিত| এটি বিচার বিভাগীয় বিষয়, তাই আমি মন্তব্য করতে চাই না|’

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top