News Flash

  • Home
  • Uncategorized
  • তিনদিনের উত্তরপূর্ব সফরে গুয়াহাটিতে উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু
Image

তিনদিনের উত্তরপূর্ব সফরে গুয়াহাটিতে উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু

গুয়াহাটি, ১৬ এপ্রিল (হি.স.) : তিনদিনের উত্তর-পূর্বাঞ্চল সফর এসেছেন ভারতের উপরাষ্ট্রপতি মুপ্পাভারাপু ভেঙ্কাইয়া নাইডু।সোমবার সকালে গুয়াহাটির গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে উপরাষ্ট্রপতিকে উষ্ণ অভ্যর্থনা জানান রাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখি, রাজ্য সরকারের পক্ষে জনস্বাস্থ্য ও কারিগরিমন্ত্রী রিহন দৈমারি, মুখ্যসচিব টিওয়াই দাস, পুলিশপ্রধান মুকেশ সহায়, মেয়র মৃগেন শরণিয়া, পুলিশ কমিশনার হিরেন নাথ, গুয়াহাটি মহানগরের জেলাশাসক বীরেন্দ্র মিত্তাল প্রমুখ।
বেঙ্কাইয়া নাইডু
দু-দিনের সফরে এসে তিনি বিমানবন্দর থেকে সোজা চলে গেছেন মেঘালয়ের রাজধানী শিলং। সেখান থেকে মঙ্গলবার যাবেন উজান অসমের যোরহাটে। শিলং এবং যোরহাটে দু-দুটি অনুষ্ঠানে যোগদান করবেন তিনি। আগামীকাল বিকেলের দিকে যোরহাট থেকে গুয়াহাটি চলে আসবেন উপরাষ্ট্রপতি নাইডু। বুধবার গুয়াহাটির শ্রীমন্ত শংকরদেব আন্তর্জাতিক প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানে অংশগ্রহণ করে এদিনই বিকেলের বিশেষ উড়ানে ফের চলে যাবেন তিনি।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top