News Flash

  • Home
  • Uncategorized
  • সন্ত্রাসী হামলায় শঙ্কা, লাল সতর্কতা জারি গুরুদাসপুর ও পাঠানকোটে
Image

সন্ত্রাসী হামলায় শঙ্কা, লাল সতর্কতা জারি গুরুদাসপুর ও পাঠানকোটে

পাঠানকোট, ১৬ এপ্রিল (হি.স.): ‘গাড়ি ছিনতাইয়ের চেষ্টা করে, চম্পট দিয়েছে দুই সশস্ত্র সন্ত্রাসবাদী’, এক ব্যক্তির এহেন বক্তব্যের প্রেক্ষিতে লাল সতর্কতা জারি করা হল পঞ্জাবের পাঠানকোট এবং গুরুদাসপুরে| সোমবার পঞ্জাবের পাঠানকোট এবং গুরুদাসপুরের সমস্ত গুরুত্বপূর্ণ জায়গায় নাকা তল্লাশি চালিয়েছে পঞ্জাব পুলিশ| নাশকতার আশঙ্কায় গুরুদাসপুরে ন’টি বুলেটপ্রুফ ট্র্যাক্টর সরবরাহ করেছে পঞ্জাব পুলিশ| অন্যদিকে, লাল সতর্কতা জারি করা হয়েছে পাঠানকোটেও|
পাঠানকোট এসএসপি বিবেক শীল সোনি জানিয়েছেন, ‘সন্ত্রাসবাদী হামলার আশঙ্কায় চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে| সমস্ত গুরুত্বপূর্ণ জায়গায় নাকা তল্লাশি চালানো হচ্ছে|’ স্থানীয় এক ব্যক্তি দাবি করেছেন, রবিবার রাতে দুই সন্দেহভাজন ব্যক্তিকে তিনি লিফট দেন| সশস্ত্র ওই দুই সন্দেহভাজন জম্মু ও কাশ্মীরের কাঠুয়া রিজিওনে নেমে পড়ে| সন্দেহভাজনরা গাড়ি ছিনতাইয়ের চেষ্টা করেছিল বলে জানান ওই ব্যক্তি| এরপরইলাল সতর্কতা জারি করা হয় পঞ্জাবের পাঠানকোট এবং গুরুদাসপুরে| উল্লেখ্য, ২০১৫ সালের জুলাই মাস এবং ২০১৬ সালের জানুয়ারি মাসে, যথাক্রমে গুরুদাসপুরের দিনানগর এবং পাঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালিয়েছিল সন্ত্রাসবাদীরা| সন্ত্রাসবাদী হামলায় আশঙ্কায় পুনরায় রেড অ্যালার্ট জারি করা হয় গুরুদাসপুর এবং পাঠানকোটে|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top