News Flash

  • Home
  • Uncategorized
  • বিলাসবহুল বাড়ি – গাড়ি চেয়ে মানিক সরকারের চিঠি
Image

বিলাসবহুল বাড়ি – গাড়ি চেয়ে মানিক সরকারের চিঠি

আগরতলা, ১৪ এপ্রিল(হিঃস)৷৷ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সর্বহারাদের দল বলে নিজেদের পরিচয় প্রদানকারী সিপিআইএম পলিটব্যুরোর সদস্য মানিক সরকার এবার একটি বিলাসবহুল ফ্ল্যাট এবং বিলাসী গাড়ি চাইলেন বিধানসভার সচিবের কাছে৷ বিষয়টি দুকান হতেই সমালোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে৷ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার যতদিন ক্ষমতায় ছিলেন তার বেশিরভাগ সময় তিনি অতি সাধারণ মিতব্যয়ী এবং সব থেকে গরিব মুখ্যমন্ত্রী বলে সমগ্র দেশে খ্যাতি অর্জন করেছিলেন৷ যদিও রাজ্যের বিজেপি প্রধান বিরোধী দল হয়ে উঠতেই গরিবির ফানুস চুপশে যায়৷ আর এর পরেই ক্ষমতাচ্যুত হতে হল বাম সরকারকে৷ হারানোর পর যথারীতি নিয়ম অনুযায়ী মুখ্যমন্ত্রীর সরকারি আবাস ছাড়তে হয়েছে মানিক সরকারকে৷ কথা ছিল, স্ত্রীর নির্মীয়মান ফ্ল্যাটেই তিনি স্থায়ী বাসিন্দা হবেন৷ ফ্ল্যাটের কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত পার্টির অফিসেই অবস্থান করবেন মানিক সরকার৷ কিন্তু তিনি আচমকাই বিধানসভা সচিবের কাছে মুখ্যমন্ত্রীর সরকারি আবাসের পাশে শিশুবিহার সুকলের পেছনে একটি সর্বসুবিধাযুক্ত ফ্ল্যাট তাঁকে দেওয়ার দাবি করে চিঠি দিলেন৷ একই সঙ্গে তিনি একটি বিলাসবহুল গাড়িও দাবি করেছেন৷ যদিও ইতোপূর্বে তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন বিরোধী দলের নেতাদের পুরনো যান্ত্রিক গোলযোগযুক্ত গাড়ি বরাদ্দ করা হত বলে অভিযোগ৷ এনিয়ে বিভিন্ন  মহলে সমালোচনাও হয়েছে৷ প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই চিঠির পরিপ্রেক্ষিতে সমালোচনায় ঝড় উঠেছে৷ মানিক সরকারের গরিবিয়ানার পরিপন্থী বলে বিষয়টিতে উল্লেখ করা হচ্ছে৷ তবে নিয়ম অনুযায়ী প্রাক্তন মুখ্যমন্ত্রীরা রাজ্যে একটি বাড়ি পাওয়ার আইনি সংস্থান রয়েছে৷ আবার বিরোধী দলনেতা হিসাবে তিনি একটি গাড়ি এবং রক্ষীও পাওয়ার দাবিদার৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top