News Flash

  • Home
  • Uncategorized
  • ১৩ বছর বয়সে ড্রোন বানিয়ে নজির গড়ল লুধিয়ানার আর্যমান বর্মা
Image

১৩ বছর বয়সে ড্রোন বানিয়ে নজির গড়ল লুধিয়ানার আর্যমান বর্মা

লুধিয়ানা, ১৪ এপ্রিল (হি.স.) : মাত্র ১৩ বছর বয়সে ড্রোন বানিয়ে ইণ্ডিয়া বুক অফ রেকর্ডে নিজের নাম নথিভুক্ত করল আর্যমান বর্মা। মাটি থেকে ৭০ ফুট উচ্চতায় উড়তে পারে কুয়াডকপ্টার নামে একটি ড্রোন বানিয়ে নজির গড়ে ইণ্ডিয়া বুক অফ রেকর্ডে নিজের নাম নথিভুক্ত করলএই কিশোর।
এই প্রসঙ্গে তার পরিবারের তরফ থেকে উৎসাহিত হয়ে আর্যমানের নাম গিনিস বুক অফ ওয়াল্ড রেকর্ডের কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন দেখার বিষয়ে ইণ্ডিয়া বুক অফ রেকর্ডের পরে তার নাম গিনিস বূক অফ ওয়াল্ড রেকর্ডে ওঠে কিনা। প্রসঙ্গত প্রযুক্তিগত দিক দিয়ে ড্রোন আধুনিক বিশ্বের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। প্রতিরক্ষা থেকে বাণিজ্য। জরিপের কাজ থেকে চলচ্চিত্রে ড্রোন শট ব্যবহার করা সবেতেো ড্রোনের গুরুত্ব অপরিহার্য। আর মাত্র ১৩ বছর বয়সে এক স্কুল পড়ুয়া যদি ৭০ ফুট উচ্চতায় উড়তে সক্ষম ড্রোন বানায় তবে তা তার মেধার উৎকর্ষতার পরিচয়।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top