News Flash

  • Home
  • Uncategorized
  • কমনওয়েলথ গেমসে জ্যাভলিন থ্রোয়ে ভারতের ঝুলিতে সোনা
Image

কমনওয়েলথ গেমসে জ্যাভলিন থ্রোয়ে ভারতের ঝুলিতে সোনা

গোল্ডকোস্ট, ১৪ এপ্রিল (হি.স.) : মেরি কম, সঞ্জীব রাজপুত, গৌরব সোলাঙ্কির পর শনিবার কমনওয়েলথ গেমসে ভারতের ঝুলিতে এল আরও একটি সোনা এল নীরজ চোপড়ার হাত ধরে। জ্যাভলিন থ্রো ভারতকে সোনার পদক এনে দিলেন নীরজ। গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিক্সে প্রথম সোনা আনলেন নীরজ।

শনিবার শুরু থেকেই দুরন্ত ফর্মে ছিলেন ২০ বছরের নীরজ। হরিয়ানার এই জ্যাভলিন থ্রোয়ার চার বারের চেষ্টায় যথাক্রমে ৮৫.৫০ মিটার, ৮৪.৭৮ মিটার, ৮৬.৪৭ মিটার এবং ৮৩.৪৮ মিটার দূরত্বে বর্শা নিক্ষেপ করেন। এদিন অন্যান্য প্রতিযোগীদের কার্যত পেছনে ফেলে দিলেন তিনি। এই ইভেন্টেই ভারতের বিপিন কাসানা পঞ্চম স্থানে শেষ করেন।

শুক্রবার কমনওয়েলথের ন’নম্বর দিনে শুটিং ও কুস্তিতে তিনটি সোনা এসেছিল ভারতের ঝুলিতে৷ কমনওয়েলথ গেমসে ভারতের সোনার পদক সংখ্যা গিয়ে পৌঁছেছিল ১৭টিতে৷ শনিবার বক্সিং, শুটিং এবং জ্যাভেলিন থ্রো ইভেন্টে আরও চারটি সোনার পদক জিতলেন ভারতের অ্যাথলিটরা৷ গোল্ড কোস্টে সোনা জয়ের শুরুয়াতটা হয়েছিল ভারতের বক্সিং তারকা মেরি কমের হাত ধরে৷ মেয়েদের ৪৮ কেজি বিভাগে আয়ারল্যান্ডের ক্রিস্টিনা ও’হারাকে ৫-০ ব্যবধানে হারিয়ে সোনা জেতেন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন৷ মেরি কমের প্রথম কমনওয়েলথ সোনা জয়ের পর পুরুষদের ৫২ কেজি বিভাগে আয়াল্যান্ডের বক্সার ব্র্যান্ডন ইরভাইনকে হারিয়ে সোনা জেতেন ভারতীয় বক্সার গৌরব সোলাঙ্কি৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top