News Flash

  • Home
  • Uncategorized
  • ১২ বছরের কম বয়সের মেয়েদের ধর্ষণকারীদের ফাঁসির সাজা দেওয়া উচিত : মেনকা গান্ধী
Image

১২ বছরের কম বয়সের মেয়েদের ধর্ষণকারীদের ফাঁসির সাজা দেওয়া উচিত : মেনকা গান্ধী

নয়াদিলি, ১৩ এপ্রিল (হি.স.) : উন্নাও এবং কাঠুয়া গণধর্ষণ মামলায় দেশ জুড়ে হইচইয়ের মাঝে শুক্রবার কেন্দ্রীয় মহিলা এবং বিকাশ মন্ত্রী কেন্দ্রীয় মহিলা এবং বিকাশ মন্ত্রী মেনকা গান্ধী
গত কয়েকদিন উন্নাও-এর ঘটনা নিয়ে সরব রেয়েছে দেশ | এরই মাঝে প্রকাশ্যে আসে জম্মু-কাশ্মীরের কাঠুয়া এলাকায় এক ৮ বছরের নাবালিকাকে গণধর্ষণ ও হত্যার ঘটনা | যা নিয়ে শুক্রবার মুখ খুললেন কেন্দ্রীয় মহিলা এবং বিকাশ মন্ত্রী মেনকা গান্ধী | কেন্দ্রীয় মহিলা এবং বিকাশ মন্ত্রী মেনকা গান্ধী | এব্যাপারে তিনি আইন সংশোধনের কথা উল্লেখ করেন| পাশাপাশি তিনি বলেন, এই সাজা আইনি প্রক্রিয়ার মাধ্যমে লাগু করা যায় কিনা সে ব্যাপারে চিন্তার প্রয়োজন আছে| এই দুই ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে মিডিয়ার সক্রিয়তায় তুমুল যে ঝড় উঠেছে সেব্যাপারে কিছুটা কটাক্ষের সুরেই সাংবাদিকদের বলেন, আপনারা কি মনে করেন দু’মিনিটে তদন্ত শেষ হয়ে যাক| তিনি এদিন বলেন এই ঘটনায় রাজ্য সরকার তদন্ত শুরু করেছে| মহিলা এবং শিশু উন্নয়ন মন্ত্রালয়ের আধিকারীক রাকেশ শ্রীবাস্তব জানিয়েছেন, আমরা আইনি তদন্তের পাশাপাশি ১২ বছরের কম বয়সের মেয়েদের ধর্ষকদের যাতে ফাঁসির সাজা দেওয়া হয় সেব্যাপারে প্রস্তাব নিয়ে চিন্তা ভাবনা করছি|
উল্লেখ্য, জম্মু-কাশ্মীরের কাঠুয়া এলাকায় এক ৮ বছরের নাবালিকার সঙ্গে গণধর্ষণের ঘটনা ঘটানোর পর প্রমাণ লোপাটের জন্য তাকে হত্যা করা হয়| গত ২ এপ্রিল পুলিশের চার্জসিটে এই ঘটনার নৃসংশটা প্রকাশ হয়েছে| যে ঘটনা নিয়ে দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে| এই নৃশংস ঘটনা প্রকাশ্যে আসার পর কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতি গতকাল রাতে ঘোষণা করেছিলেন ধর্ষণ অথবা গণধর্ষণের মত ঘটনায় ফাঁসির সাজা আইনি প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা হবে|-

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top