News Flash

  • Home
  • Uncategorized
  • চরমপন্থীদের টার্গেটে রিজভী, নিরাপত্তার দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি
Image

চরমপন্থীদের টার্গেটে রিজভী, নিরাপত্তার দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি

লখনউ ও নয়াদিল্লি, ১৩ এপ্রিল (হি.স.): নিরাপত্তার দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন উত্তর প্রদেশ শিয়া ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ওয়াসিম রিজভী| আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম ঘনিষ্ঠ তিন সহযোগীকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ| ধৃতদের বিরুদ্ধে অভিযোগ, শিয়া ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ওয়াসিম রিজভীকে খুন করে, দেশে অস্থিরতা সৃষ্টি করা| মূলত দেশে নির্বাচনের প্রাক্কালে বড়সড় সাম্প্রদায়িক অশান্তির পরিবেশ সৃষ্টি করাই ছিল এদের লক্ষ্য| দাউদ ঘনিষ্ঠ তিন সহযোগী গ্রেফতার হওয়ার পরই নিরাপত্তার দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন শিয়া ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ওয়াসিম রিজভী| চিঠিতে রিজভী জানিয়েছেন, চরমপন্থীদের হামলার কেন্দ্রবিন্দুতে আছেন তিনি| তাই যথোপযুক্ত নিরাপত্তার দাবি জানিয়েছেন|
দীর্ঘদিন ধরে নজর রাখার পর উত্তর প্রদেশের বুলন্দশহর থেকে দাউদ ঘনিষ্ঠ তিন সহযোগীকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ| ধৃতদের নাম হল, আরিফ, আবরার ও সেলিম| দিল্লি পুলিশ সূত্রের খবর, বিগত প্রায় পাঁচ মাস ধরে আরিফ, আবরার ও সেলিমের কাজকর্ম ও গতিবিধির ওপর নজর রাখছিলেন গোয়েন্দারা| সবুজ সঙ্কেত পাওয়ার পর উত্তর প্রদেশের বুলন্দশহর থেকে তিনজনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ| তবে, বড়সড় এই গ্রেফতারি প্রসঙ্গে বিশদে কিছু জানাননি দিল্লি পুলিশের কর্তারা| শুক্রবার পাটিয়ালা হাউস কোর্টে তোলা হবে তিনজনকে| জিজ্ঞাসাবাদের জন্য তাদের হেফাজতে নেওয়ার আবেদন করতে পারে দিল্লি পুলিশ|
প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি মাসে ডি কোম্পানি থেকে খুনের হুমকি পেয়েছিলেন শিয়া ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ওয়াসিম রিজভী| মাদ্রাসা সম্পর্কে তাঁর বিবৃতি প্রত্যাহারের জন্য হুমকি দেওয়া হয়েছিল| হুমকি ফোনের জেরে পুলিশে অভিযোগ জানিয়েছিলেন রিজভী, এমনকি রেকর্ড করা ফোন কল তিনি পুলিশের কাছেও জমা দেন|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top