News Flash

  • Home
  • Uncategorized
  • ঘোষিত হল ৬৫ তম জাতীয় পুরস্কার, সেরা অভিনেতা ঋদ্ধি সেন, মরণোত্তর পুরস্কার পেলেন শ্রীদেবী
Image

ঘোষিত হল ৬৫ তম জাতীয় পুরস্কার, সেরা অভিনেতা ঋদ্ধি সেন, মরণোত্তর পুরস্কার পেলেন শ্রীদেবী

মুম্বাই, ১৩ এপ্রিল (হি.স.) : ঘোষিত হল ৬৫ তম জাতীয় চলচ্চিত্রের পুরস্কার। এবছর জাতীয় পুরস্কার মঞ্চে বাংলার জয়জয়কার৷ অভিনয়ের গুণে সারা দেশকে মুগ্ধ করে, সেরা অভিনেতা হিসেবে এবছর জাতীয় পুরস্কার জিতলেন ঋদ্ধি সেন।‘নগরকীর্তন’ ছবির জন্য এ সম্মান পেলেন ফোয়ারা। সেরা বাংলা ছবির সম্মান এসেছে অতনু ঘোষের ‘ময়ূরাক্ষী’র ঝুলিতে। এদিকে সেরা হিন্দি ছবির খেতাব গেল রাজকুমার রাও ‘নিউটন’-এর ঝুলিতে। সেরা অভিনেত্রী হিসাবে মরণোত্তর জাতীয় পুরস্কার পেলেন শ্রীদেবী। সৌজন্যে মম৷
এদিন ৬৫ তম জাতীয় পুরস্কারের ঘোষণা হয় নয়াদিল্লির শাস্ত্রী ভবনে। জুরি সদস্যরা এদিন একটি সাংবাদিক সম্মেলন করে এবছরের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকা ঘোষণা করেন। সেরা জনপ্রিয় ছবির তকমা পেল ‘বাহুবলী ২’। সেরা সঙ্গীত পরিচালক হিসাবে সম্মানিত এ আর রহমন। ‘মম’ ছবির জন্য এই সম্মান পেলে তিনি। উল্লেখ্য, ঋদ্ধির নাম উচ্চারণের সময় তাঁর ভূয়সী প্রশাংসা করেন জুরি প্রধান শেখর কাপুর। ঋদ্ধির প্রশংসা করে এদিন শেখর কাপুর বলেন, গত ১০ বছরে এরকম অভিনেতা দেখা যায়নি। প্রতিক্রিয়ায় ঋদ্ধি জানান, এই সাফল্যের জন্য অনেকটাই কৌশিক গঙ্গোপাধ্য়ায়, ঋত্বিক চক্রবর্তীর কাছে তিনি কৃতজ্ঞ। পাশপাশি ঋদ্ধির কেরিয়ারে তাঁর মায়ের অবদানের কথাও এদিন উল্লেখ করেন এই তরুণ অভিনেতা।
চলচ্চিত্র পরিচালক শেখর কাপুরের নেতৃত্বাধীন ১০ জন জুরি সদস্যদের মধ্যে ছিলেন বাঙালি পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরি সহ স্ক্রিন রাইটার ইমতিয়াজ হুসেন, রুমি জাফরি, রাজেশ মাপুরসাকর প্রমুখরা। আগামী ৩রা মে ২০১৮ -তে প্রাপকদের হাতে পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। প্রসঙ্গত, পুরস্কারের তালিকার মধ্যে ঘোষিত হয়েছে দাদাসাহেব ফালকে সম্মানও। এবছর দাদাসাহেব ফালকে সম্মান পাচ্ছেন বিনোদ খান্না। সেরা পরিচালকের তকমা পেলেন মলায়ালম পরিচালক জয়রাজ। শ্রেষ্ঠ অভিনেত্রীর শিরোপা শ্রীদেবী পাওয়ার পাশাপাশি,পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠত্বের তাজ জিতলেন দিব্যা দত্ত। স্প্যেশাল এফেক্টসে সেরার তাজ পেলন বাহুবলী।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top