News Flash

  • Home
  • Uncategorized
  • কুস্তিতে ভারতের বিজয় রথ অব্যাহত, সোনা জিতলেন বজরং পুনিয়া
Image

কুস্তিতে ভারতের বিজয় রথ অব্যাহত, সোনা জিতলেন বজরং পুনিয়া

গোল্ড কোস্ট, ১৩ এপ্রিল (হি.স.) : গোল্ড কোস্টের মঞ্চে অব্যাহত ভারতীয়দের জয়জয়কার। শুক্রবার কমনওয়েলথ গেমসে ছেলেদের ৬৫ কেজি কুস্তিতে সোনা জিতলেন ভারতের বজরং পুনিয়া৷পিছিয়ে নেই মহিলা কুস্তিগিররাও। পূজা ধন্দ ঝুলিতে ভরলেন রুপো। ৬৮ কেজি বিভাগে দিব্যা কাকরান পেলেন ব্রোঞ্জ পদক। আবার পুরুষদের ৯৭ কেজি বিভাগের ফাইনালে দ্বিতীয় স্থানে শেষ করে মৌসম ক্ষত্রী পেলেন রুপো। ৯১ কেজি বক্সিংয়ের ফাইনালে নমন তানওয়ারের হাত ধরে এল ব্রোঞ্জ।
বজরং-য়ের সোনা জয়ের ফলে পদক তালিকায় ভারতের সোনার পদকের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭৷ ফাইনালে ওয়েলসের প্রতিযোগী কেন সারিগের বিরুদ্ধে ১০-০ ব্যবধানে জয় পেয়েছেন বজরং৷ শেষবার গ্লাসগো কমনওয়েলথে ৬১ কেজি বিভাগে রুপো জিতেছিলেন বজরং৷ অন্য ম্যাচে মেয়েদের ৫৭ কেজি বিভাগে ফাইনালে নাইজেরিয়ার প্রতিদ্বন্দ্বীর কাছে হার ভারতের৷ নাইজেরিয়ার ওডুনায়ো ৭-৫ ব্যবধানে হারালেন ভারতের পূজা ধান্ডাকে৷ ফলে রুপাতেই সন্তুষ্ট থাকতে হল পূজাকে৷ নিউজিল্যান্ডের প্রতিযোগী ব্রাহম রিচার্ডের বিরদ্ধে জয় দিয়ে চলতি কমনওয়েলথে অভিযান শুরু করেন বজরং৷ এরপর কোয়ার্টার ফাইনালে নাইজেরিয়ার অ্যামাস ড্যানিয়েলের বিরুদ্ধে ১০-০ জয় পান ভারতীয় কুস্তিগির৷ সেমিফাইনালে কানাডার প্রতিযোগী ভিনসেন্ট দি মারিনিসকে হারান বজরং৷ ফাইনালে হারালেন ওয়েলথের প্রতিযোগী কেন সারিগকে৷ এদিকে ৯৭ কেজি কুস্তি বিভাগে ফাইনালে রুপো জিতল ভারতের৷ দক্ষিণ আফ্রিকার প্রতিযোগী মার্টিন এরাসমাসের সঙ্গে লড়াইয়ে সােনা হাতছাড়া করলেন ভারতের মৌসম খাতরি৷ মার্টিনের পক্ষে ম্যাচের ফল ১২-২৷ ফলে রুপোতেই সন্তুষ্ট থাকতে হল মৌসমকে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top