News Flash

  • Home
  • Uncategorized
  • উন্নাও, কাঠুয়া গণধর্ষণকাণ্ডে রাহুল গান্ধীর নিন্দায় মুখোর হলেন স্মৃতি ইরানি
Image

উন্নাও, কাঠুয়া গণধর্ষণকাণ্ডে রাহুল গান্ধীর নিন্দায় মুখোর হলেন স্মৃতি ইরানি

নয়াদিল্লি, ১৩ এপ্রিল (হি.স.) : উন্নাও, কাঠুয়া গণধর্ষণকাণ্ডে রাহুল গান্ধীর অবস্থান নিয়ে প্রশ্ন তুললেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী স্মৃতি ইরানি। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর মোমবাতি মিছিলকে কটাক্ষ শুক্রবার স্মৃতি ইরানি জানিয়েছেন, ধর্ষণকাণ্ডে অভিযুক্ত গায়াত্রী প্রসাদ প্রজাপতিকে সমর্থন জানিয়েছিলেন রাহুল গান্ধী। দায়ে পড়ে এবার (ধর্ষকদের বিরুদ্ধে) অবস্থান নিয়েছেন তিনি। কিন্তু আমেথির মানুষ সত্যিটা জানে। বিচার ব্যবস্থার প্রতি আমার আস্থা রয়েছে।
সমাজবাদী পার্টির বিধায়ক গায়াত্রী প্রসাদ প্রজাপতির বিরুদ্ধে চিত্রকূটে এক মহিলাকে টানা দুই বছর ধরে ধর্ষণ করে যাওয়ার অভিযোগ ওঠে। অশালীন ছবি তুলে সেটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ওই মহিলাকে টানা দুই বছর ধরে ধর্ষণ করে গায়াত্রী প্রসাদ প্রজাপতি। পরে পুলিশ তাকে গ্রেফতারও করে। ধর্ষণ ছাড়াও অভিযুক্তের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। অন্যদিকে স্মৃতি ইরানি জানিয়েছেন, সরকার এবং তদন্তকারীদল গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার গভীর রাতে দিল্লির রাজপথে উন্নাও, কাঠুয়া গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদে মোমবাতি নিয়ে মিছিল করেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ একাধিক বহু বিশিষ্ঠ কংগ্রেস নেতা।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top