News Flash

  • Home
  • Uncategorized
  • পড়ুয়াদের মনে অঙ্ক ভীতির মোকাবিলা করতে বিশেষজ্ঞ কমিটি গঠন
Image

পড়ুয়াদের মনে অঙ্ক ভীতির মোকাবিলা করতে বিশেষজ্ঞ কমিটি গঠন

নয়াদিল্লি, ১২ এপ্রিল (হি.স.) : পড়ুয়াদের মনে অঙ্ক ভীতির মোকাবিলা করতে সেই সংক্রান্ত বিভিন্ন সুপারিশ করতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করল কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। বৃহস্পতিবার কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানান, শিক্ষাবিদ ও সরকারি আধিকারিকদের নিয়ে গঠিত ওই কমিটি আগামী তিনমাসের মধ্যে রিপোর্ট জমা দেবে। তিনি বলেন, তেলেঙ্গনার উপ-মুখ্যমন্ত্রী কদিয়াম শ্রীহরির নেতৃত্বে গঠিত আরেকটি প্যানেল গঠন করা হয়েছে। তাদের কাজ হবে শিক্ষকদের আরও দক্ষ করার লক্ষ্যে প্রশিক্ষনকে আধুনিক করা। এই কমিটিও তিনমাসের মধ্যে রিপোর্ট জমা দেবে।
তিনি অারও বলেন, ২০১৭ সালের ন্যাশনাল অ্যাসেসমেন্ট সার্ভেতে উঠে এসেছে যে, অধিকাংশ পড়ুয়াদের মনে জটিল অঙ্ক নিয়ে একটা ভীতি রয়েছে। আমরা গুজরাটের শিক্ষামন্ত্রী ভূপেন্দ্রসিং চুদাসামার নেতৃত্বে একটি কমিটি গঠন করেছি।
প্রসঙ্গত, সমীক্ষাটি গত বছরের নভেম্বর মাসে দেশব্যাপী সরকারি ও সরকারি-সাহায্যপ্রাপ্ত স্কুলের তৃতীয়, পঞ্চম ও অষ্টম শ্রেণির পড়ুয়াদের নিয়ে করা হয়। সমীক্ষায় তৃতীয় ও পঞ্চম শ্রেণির জন্য ভাষা ও অঙ্ক বিষয়ের ওপর ৪৫টি নমুনা প্রশ্ন এবং অষ্টম শ্রেণির ক্ষেত্রে ৬০টি প্রশ্ন দেওয়া হয় অঙ্ক, ভাষা, বিজ্ঞান ও সমাজ বিজ্ঞান বিষয়ের ওপর। এর মাধ্যমে দেশের ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৭০০ জেলার অন্তর্গত প্রায় ১.১ লক্ষ স্কুলের ২৫ লক্ষ পড়ুয়াদের নিয়ে এই সমীক্ষা হয়।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top