News Flash

  • Home
  • Uncategorized
  • নবম দিনেও উল্লেখযোগ্য সাফল্য ভারতীয় ক্রীড়াবিদদের, সোনা জিতলেন তেজস্বিনী ও অনিশ
Image

নবম দিনেও উল্লেখযোগ্য সাফল্য ভারতীয় ক্রীড়াবিদদের, সোনা জিতলেন তেজস্বিনী ও অনিশ

গোল্ড কোস্ট (অস্ট্রেলিয়া), ১৩ এপ্রিল (হি.স.): কমনওয়েলথ গেমস-এর নবম দিনেও উল্লেখযোগ্য সাফল্য ধরে রাখলেন ভারতীয় ক্রীড়াবিদরা| শুক্রবার শ্যুটিং-এ মহিলাদের ৫০ মিটার রাইফেল বিভাগে সোনা জিতলেন ভারতের তেজস্বিনী সাওয়ান্ত| একই প্রতিযোগীতায় রুপো পেলেন অঞ্জুম মৌদগিল| অন্যদিকে, পুরুষদের ২৫ মিটার র্যা পিড ফায়ার পিস্তল ইভেন্টে সোনা জিতলেন অনিশ ভানওয়ালা|
মহিলাদের ৫০ মিটার রাইফেল বিভাগে তেজস্বিনী সাওয়ান্ত পেয়েছেন ৪৫৭.৯ পয়েন্ট| অঞ্জুম মৌদগিল পেয়েছেন ৪৫৫.৭ পয়েন্ট| এদিকে, স্কুটল্যান্ডের সেওনাইড ৪৪৪.৬ পয়েন্ট পেয়ে ব্রোঞ্জ জিতেছেন| অন্যদিকে, পুরুষদের ২৫ মিটার র্যা পিড ফায়ার পিস্তল ইভেন্টে সোনা জিতলেন হরিয়ানার শ্যুটিং অনিশ ভানওয়ালা| দেশের মধ্যে এখনও পর্যন্ত সবচেয়ে কম বয়সী সোনাজয়ী ১৫ বছর বয়সি অনিশ| উল্লেখ্য, ২০১৮ কমনওয়েলথ গেমসে পদক তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ভারত| ভারতের আগে রয়েছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top