News Flash

  • Home
  • Uncategorized
  • চা-জলখাবার খেয়েই আপ সরকার খরচ করেছে ১.০৩ কোটি টাকা
Image

চা-জলখাবার খেয়েই আপ সরকার খরচ করেছে ১.০৩ কোটি টাকা

নয়াদিল্লি, ১৩ এপ্রিল (হি.স.) : নিজেদের আম আদমি বা সাধারণ মানুষের প্রতিনিধি বলা দিল্লির আম আদমি পার্টির সরকারের নেতা মন্ত্রীরা বিগত তিন বছরে শুধু চা- জলখাবারেই খরচ করেছে ১.০৩ কোটি টাকা। তথ্যের অধিকার আইনের ভিত্তিতে এক জনস্বার্থ মামলায় এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। দিল্লির মুখ্যমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করার পরে শুধুমাত্র বিভিন্ন সফরেই খরচ হয়েছে ১১.৯৯ লক্ষ টাকা। সমাজকর্মী হেমন্ত সিং গৌনিয়ার দায়ের করা তথ্যের অধিকার আইনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
জানা গিয়েছে, ২০১৫-১৬ অর্থবর্ষে চা-জলখাবারের জন্য খরচ হয়েছে ২৩.১২ লক্ষ টাকা। তারপরের বছরগুলিতে খরচ হয়েছে যথাক্রমে ৪৬.৪৫ লক্ষ টাকা এবং ৩৩.৩৬ লক্ষ টাকা। এই প্রসঙ্গে বিশিষ্ট সমাজকর্মী হেমন্ত সিং গৌনিয়া জানিয়েছেন, খরচের উপর রাশ টেনে নিরন্ন মানুষের জন্য ব্যয় করা যেত। তিনি আশা প্রকাশ করেছেন প্রশাসন এই বিষয়ে সদর্থক পদক্ষেপ গ্রহণ করবে। প্রসঙ্গত, হেমন্ত সিং গৌনিয়ার করা তথ্য অধিকার আইন প্রয়োগ করে জানা গিয়েছিল উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিংহ রাওয়াত মাত্র ১০ মাসে চা ও জলখাবারে ৬৮ লক্ষ টাকা খরচ করেছিলেন।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top