News Flash

  • Home
  • Uncategorized
  • উন্নাও ধর্ষণ মামলা : কুলদীপকে অবিলম্বে গ্রেফতার করার জন্য সিবিআই-কে নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের
Image

উন্নাও ধর্ষণ মামলা : কুলদীপকে অবিলম্বে গ্রেফতার করার জন্য সিবিআই-কে নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের

লখনউ, ১৩ এপ্রিল (হি.স.): উন্নাও ধর্ষণ মামলায় অভিযুক্ত বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারকে অবিলম্বে গ্রেফতার করার জন্য সেন্ট্রাল ব্যুরো ইনভেস্টিগেশন (সিবিআই)-কে নির্দেশ দিল এলাহাবাদ হাইকোর্ট| পাশাপাশি উচ্চ আদালতের তরফে সিবিআইকে জানানো হয়েছে, উন্নাও ধর্ষণ মামলায় সমস্ত অভিযুক্তের জামিনের আবেদন খারিজ করা হোক| আগামী ২ মে সকাল দশটার মধ্যে সিবিআইকে প্রোগ্রেস রিপোর্ট জমা দিতে বলা হয়েছে|
উন্নাও গণধর্ষণ-কাণ্ডে অভিযুক্ত বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারকে শুক্রবার ভোরে আটক করেছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)| শুক্রবার ভোর ৪.১৫ মিনিট নাগাদ লখনউয়ের ইন্দিরা নগর এলাকায় অবস্থিত বিজেপি বিধায়কের বাসভবন থেকেই আটক করা হয় গণধর্ষণে অভিযুক্ত কুলদীপ সিং সেঙ্গারকে| আটক করার পর গণধর্ষণ-কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য কুলদীপকে লখনইয়ে, সিবিআই দফতরে নিয়ে যাওয়া হয়|
সিবিআই সূত্রের খবর, বাঙ্গারমাউ-এর বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে| সেগুলি হল নাবালিকাকে ধর্ষণ, ধর্ষিতা মেয়েটির বাবার ওপর হামলা এবং বিধায়কের সঙ্গীদের উপর হামলা| প্রসঙ্গত, উন্নাও গণধর্ষণ-কাণ্ডের তদন্তভার সিবিআই-এর হাতে আসার ১২ ঘন্টার মধ্যেই আটক করা হল ধর্ষণে অভিযুক্ত কুলদীপ সিং সেঙ্গারকে|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top