News Flash

Image

রাজ্যজুড়ে চলছে রঙের খেলা

সায়ন্তক চৌধুরী
রাজ্য জুড়ে চলছে যেন রঙের খেলা৷ দীর্ঘ পঁচিশ বছর এ খেলায় ছিল লাল রঙ৷ রাজ্যের একমাত্র রঙ হিসাবে চিহ্ণিত ছিল এ রঙ৷ সিপিএমের পার্টি অফিসগুলো ছিল লাল লাল৷ বিভিন্ন অনুষ্ঠানেও ছিল লালের ছড়াছড়ি৷ রাস্তা ঘাটে উড়েছে লাল পতাকা৷ এ লাল পতাকা যেন ছাড়পত্রের প্রতীক৷ মাথায় লাল পট্টি বেঁধে পুলিশের সামনে হামলা হুজ্জুতি করলেও ছিল সাত খুন মাফ৷ কেননা, হামলাকারীর মাথায় যে লাল কাপড়ের পট্টি বাঁধা৷ লাল মানে রেড সিগন্যাল৷ অত্যন্ত খতরনাক জিনিস৷ তাইতো বাম আমলের পঁচিশ বছর রাজ্যবাসী দেখতো লালের ছড়াছড়ি৷ সিপিএমের মিটিং মিছিলে দেখেছে লাল পারের সাদা শাড়ি, লাল গেঞ্জি আর লাল টুপি৷ লালে ভরা ছিল সিপিএমের মিছিল৷ ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে লাল ভেবেছিল অষ্টম গড়বে৷ লাল ভাই বোনেদের ধারনাও ছিল তেমন৷ আবার আইতাছি অষ্টম বলে স্লোগানও দিয়েছে লাল পার্টি৷ কিন্তু দিলে কি হবে? তোমাকে বাধবে যে গকুলে বাড়িছে সে এর মত রাজ্যজুড়ে বিজেপি যে ঘুরে দাঁড়াবে তা ঘুনাক্ষরেও ভাবতে পারেনি লাল পার্টি৷ তাইতো তিন মার্চ বিধানসভার ভোটের ফলাফল প্রকাশে অনেক লালের মুখ ফ্যাকাস হয়ে গেল৷ এবং নিমিষে লালের গল্পের যবনিকাপাত ঘটলো৷ উধাও হয়ে গেল লাল৷ কিন্তু রঙ ছাড়াতো রাজ্য চলবে না৷ তাইতো লালের ঘরে লালবাতি জ্বললেও আর এক রঙ মাথা চাড়া দিয়ে উঠলো৷ রাজ্যজুড়ে এখন সেই রঙের দাপট৷ যেসব ক্লাব দীর্ঘ বছর ধরে লাল রঙে ছিল সেইসব ক্লাবে শোভা পাচ্ছে নতুন রঙ৷ অনেকের কপালেও শোভা পাচ্ছে সেই রঙ৷ আবার অনেকের জামা কাপড়েও পরিবর্তন এসেছে৷ বাম আমলে অনেকে লাল পাঞ্জাবী পরে অতি বাম মার্গীয় সাজতে দেখা গেছে৷ এখন কিন্তু আর লাল পাঞ্জাবী দেখা যায় না৷ সেই স্থানে এসেছে সময়ের সাথে তাল মিলিয়ে অন্য রঙের পাঞ্জাবী৷ সেই সাথে এসেছে লাল পারের শাড়ির পরিবর্তে সেই বিশেষ রঙের শাড়ি৷ লাল গেঞ্জির জায়গায় এসেছে সেই বিশেষ রঙের গেঞ্জি৷ তেমনি টুপির রঙও পাল্টে গেল৷
এই রঙ পাল্টানোর খেলায় রাজ্যের এক শ্রেণির লোক মজে আছে৷ এইতো কিছুদিন আগেও যাদের দেখা গিয়েছিল লাল গেঞ্জি পরতে তারা এখন পরছে সেই বিশেষ রঙের গেঞ্জি৷ কিংবা সেই বিশেষ রঙের পাঞ্জাবী পরে গলায় জড়াচ্ছে সেই বিশেষ রঙের উত্তরীয়৷ বলা যেতে পারে লালের পরিবর্তে সেই বিশেষ রঙ রাজ্যের সর্বস্তরে ঘুরছে৷ এই রঙ বর্তমানে এক বিশেষভাবে চিহ্ণিত করা রঙ৷ প্রশ্ণ জাগে, যাদের যখন সেই রঙে রেঙে উঠলো তাদের মনে কি সেই রঙের মহাত্ম্যের এতটুকুও দাগ কাটতে পেরেছে নাকি কার্যসিদ্ধির অছিলায় রঙের খেলায় দোলা?

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top