News Flash

  • Home
  • Uncategorized
  • দুর্যোগ মোকাবিলা ঃ আগরতলায় দুই দিনের ট্রেনিং ও কনফারেন্স
Image

দুর্যোগ মোকাবিলা ঃ আগরতলায় দুই দিনের ট্রেনিং ও কনফারেন্স

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল৷৷ ভারত সরকারের ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অর্থরিটির উদ্যোগে উত্তর পূর্বাঞ্চলের নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর এবং ত্রিপুরা এই চারটি রাজ্যের সদর দপ্তর ও প্রতিটি জেলায় আগামী ২৬ এপ্রিল ভূমিকম্প সম্পর্কিত দুর্যোগ মোকাবিলা বিষয়ে এক মাল্টি স্টেট মেগা মক এক্সারসাইজ প্রসেস আয়োজিত হবে৷ এই মেগা এক্সারসাইজ কর্মসূচিকে এরাজ্যেও সফল করে তোলার লক্ষ্যে রাজ্যের রাজস্ব দপ্তর ও এন ডি এম এ -এর যৌথ উদ্যোগে রাজ্যের বিভিন্ন দপ্তরের অধিকর্তাদের নিয়ে আজ প্রজ্ঞাভবনের ৩নং প্রেক্ষাগৃহে দুদিনের ট্রেনিং, কো-অর্ডিনেশন এবং ওরিয়েন্টশান কনফারেন্স শুরু হয়েছে৷ এর উদ্বোধন করেন রাজস্ব মন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা৷ উদ্বোধনী ভাষণে রাজস্ব মন্ত্রী বলেন, সমগ্র উত্তর পূর্বাঞ্চল ভূমিকম্প প্রবণ এলাকা৷ এর মধ্যে ত্রিপুরা রাজ্য ভূমিকম্প প্রবণ এলাকায় ৫ নম্বর জোনে রয়েছে৷ মন্ত্রী শ্রী দেববর্মা বলেন, যে কোন সময় ত্রিপুরা রাজ্যের মানুষও ভূমিকম্পের মতো জীবন হানিকর ভয়ানক প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে পারেন৷ তাই এই দুর্যোগে যাতে জীবন হানি কম হয় তার জন্য আগামী সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা জরুরী এবং এর মোকাবিলার জন্য রাজ্যের প্রতিটি মানুষকে সদা প্রস্তুতি রাখা দরকার৷ এ বিষয়ে তিনি বিগত দিনে উত্তর পূর্বাঞ্চলসহ ভারতের অন্যান্য রাজ্যেও ভূমিকম্প, সুনামি, বন্যা ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগের কথা উল্লেখ করে বলেন, তখন নানা অব্যবস্থার কারণে এই দুর্যোগগুলিতে প্রচুর জীবন হানি ও সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে৷ তিনি আগামী দিনগুলিতে যেন প্রাকৃতিক দুর্যোগে প্রচুর পরিমাণে জীবন হানি না ঘটে, সেই জন্যই ভারত সরকার এই মাল্টি স্টেট মেগা মক এক্সারসাইজের উদ্যোগ নিয়েছে৷ তিনি কনফারেন্সে উপস্থিত বিভিন্ন দপ্তরের অধিকর্তাদের এ রাজ্যেও এই মক এক্সারসাইজ অনুষ্ঠানকে সুষ্ঠুভাবে করার আহ্বান জানান৷
কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত ভাষণে কনফারেন্সের বিষয়বস্তু নিয়ে বিস্তারিত আলোচনা করেন রাজস্ব দপ্তরের প্রধান সচিব মনোজ কুমার৷ এছাড়া, মাল্টিচ স্টেট মেগা মক এক্সারসাইজ বিষয়ে আলোচনা করেন এন ডি এম এ’র ব্রিগেডিয়ার কুলদীপ সিং, এম ই ব্রিগেডিয়ার অজয় গাংগুয়ার, ত্রিপুরা রাজস্ব দপ্তরের ডিজাস্টার ম্যানেজমেন্টের এস পি ও ডঃ শরৎ কুমার দাস এবং ত্রিপুরা রিলিফ রিহ্যাবিলিটেশনের ও ডিজাস্টার ম্যানেজমেন্টের অধিকর্তা কে বি চৌধুরী৷ এন ডি এম এ’র উদ্যোগে বিভিন্ন সময়ে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, পরিবেশ বিষয়ে ছবি আঁকা, পোস্টার ও স্লোগান লেখা প্রতিযোগিতা আয়োজিত হয়েছে৷ উদ্বোধনী অনুষ্ঠান শেষে ঐ সমস্ত প্রতিযোগিতায় বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরসৃকত করা হয়৷ ছবি আঁকা প্রতিযোগিতায় চারটি বিভাগে ১২ জনকে, পোস্টার লেখায় চারটি বিভাগে ১২ জনকে এই স্লোগান লেখায় তিন জনকে পুরসৃকত করা হয়৷ রাজস্ব মন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা বিজয়ীদের হাতে পুরস্কার এবং শংসাপত্র তুলে দেন৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top