News Flash

  • Home
  • Uncategorized
  • কাবেরী ইস্যুতে প্রধানমন্ত্রীকে কালো পতাকা দেখালো ডিএমকে
Image

কাবেরী ইস্যুতে প্রধানমন্ত্রীকে কালো পতাকা দেখালো ডিএমকে

চেন্নাই, ১২ এপ্রিল (হি.স.): তামিলনাডু সফরে এসে প্রবল বিক্ষোভের মুখে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার কাবেরী ম্যানেজমেন্ট বোর্ড গঠনের দাবিতে রাজ্যের প্রধান বিরোধীদল ডিএমকের তরফ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কালো পতাকা দেখানো হয়। ‘গো বেক মোদী’ লেখা পোস্টারে গোটা চেন্নাই ছেয়ে যায়। বিশাল কালো রঙের গ্যাস বেলুনও ওড়ানো হয়। ডিএমকের এই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন দলের নেত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কানিমোঝি। দলের বর্ষীয়ান নেতা করুণানিধি নিজের বাসভবনে কালো রঙের পোশাক পরে বিক্ষোভ দেখাতে থাকেন।
আইন ভেঙে বিক্ষোভ দেখানোর অবরাধে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে পুলিশ গ্রেফতারও করেছে। ‘ডিফেন্স এক্সপো ২০১৮’ যোগ দিতে তামিলনাডুর মহাবলিপুরমে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে ডিএমকের তরফ থেকে আগেই জানানো হয়েছিল প্রধানমন্ত্রী তামিলনাডু সফর ঘিরে তারা বিক্ষোভ দেখাবে। সেই মতো এদিন তারা বিক্ষোভ দেখায়। অন্যদিকে, কাবেরী ম্যানেজমেন্ট বোর্ড গড়ার দাবিতে তামিল অভিনেতা কমল হাসান প্রধানমন্ত্রী কাছে আর্জি করেছেন যে তামিলনাডুর প্রতি যেন ন্যায় করা হয়।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top