News Flash

  • Home
  • Uncategorized
  • ৫০ মিটার রাইফেল প্রোন ইভেন্টে রুপো জিতলেন তেজস্বিনী সাবন্ত
Image

৫০ মিটার রাইফেল প্রোন ইভেন্টে রুপো জিতলেন তেজস্বিনী সাবন্ত

গোল্ড কোস্ট, ১২ এপ্রিল (হি.স.) : কমনওয়েলথ গেমসের অষ্টম দিনে বৃহস্পতিবার ভারতকে রুপো এনে দিলেন তেজস্বিনী সাবন্ত। মহিলাদের ৫০ মিটার রাইফেল প্রোন ইভেন্টে ৬১৮.৯ পয়েন্ট নিয়ে রুপো জেতেন তেজস্বিনী। এদিন বেলমন্ট শ্যুটিং সেন্টারে অনুষ্ঠিত ৫০ মিটার রাইফেল প্রোন ইভেন্টের ফাইনালে ১০২.১, ১০২.৪, ১০৩.৩, ১০২.৮ ১০৩.৭, ১০৪.৬ মিলিয়ে ছয়টি সিরিজে তেজস্বিনী মোট সংগ্রহণ করেন ৬১৮.৯ পয়েন্ট। তার জেরে রুপো জেতেন তিনি। সোনা জেতেন সিঙ্গাপুরের মার্টিনা লিন্ডসে ভেলোসো। অন্যদিকে ব্রোঞ্জ যায় স্কটল্যান্ডের ঝুলিতে। ওই একই ইভেন্টে হতাশ করেছেন আর এক ভারতীয় শ্যুটার অঞ্জুম মৌদগিল। ফাইনালে ২০ জন প্রতিযোগীর মধ্যে ৬০২.২ পয়েন্ট নিয়ে ১৬ নম্বর স্থানে শেষ করেন তিনি।
অন্যদিকে তেজস্বিনী সাবন্ত হাত ধরে ভারতের ঘরে ৬ নম্বর রুপো এল। তার ফলে ভারতের সব মিলিয়ে পদক সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬। প্রসঙ্গত, ২০০৬ সালের কমনওয়েলথ গেমসে ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে ব্যক্তিগত এবং দলগত বিভাগে সোনা জিতেছিলেন তেজস্বিনী। ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নশিপে সোনা জেতেন । আট বছর আগে দিল্লি কমনওয়েলথ গেমসে ৫০ মিটার রাইফেল প্রোন ইভেন্টে ব্যক্তিগত বিভাগে রুপো এবং দলগত বিভাগে ব্রোঞ্জ জিতেছিলেন তেজস্বিনী।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top