News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের বিধায়কদের সঙ্গে টেলিফোনে কথা বললেন প্রধানমন্ত্রী
Image

রাজ্যের বিধায়কদের সঙ্গে টেলিফোনে কথা বললেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল ৷৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যের সমস্ত বিজেপি বিধায়কদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন৷ বুধবার বেলা ১১টা থেকে এই বার্তালাপ শুরু হয়৷ প্রায় ৪০ মিনিট কথা বলেন প্রধানমন্ত্রী৷
রা্যজ বিজেপি সূত্রে জানা গেছে, বিজেপির নির্বাচিত বিধায়কদের আগেই এ বিষয়ে সূচনা দেওয়া হয়েছিল৷ সে অনুযায়ী বার্তালাপ শুরু রহয় সকাল ১১টা থেকে৷ একযোগে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই বার্তালাপ চলে প্রায় ৪০ মিনিট৷ তবে দূরবর্তী স্থানে অবস্থানরত রাজ্যের বিধায়ককে নেটওয়ার্কজনিক ত্রুটির কারণে প্রধানমন্ত্রীর বক্তব্যের পুরোটা শুনতে অনেক কষ্ট হয়েছে৷
ত্রিপুরা বিধানসভা নির্বাচনের পর এই প্রথম প্রধানমন্ত্রী বিধায়কদের সঙ্গে কথা বলেছেন৷ প্রধানমন্ত্রী তাঁর টেলিফোনিক বক্তব্যে, নির্বাচনে তাদের জয়যুক্ত হওয়ার জন্য সাধুবাদ জানিয়েছেন৷ তবে তিনি বলেছেন, এখন জনগণের প্রত্যাশা পূরণের দায়িত্ব পালন করতে হবে৷ নির্বাচিত জনপ্রতিনিধিরা প্রত্যেকেই জনগণের সেবক৷ এখন নিষ্ঠার সঙ্গে এই দায়িত্ব পালন করতে হবে৷
প্রধানমন্ত্রীর বক্তব্য সম্পর্কে রাজ্যের যুব বিধায়ক সুশান্ত চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী সকলকে ভালো ভাবে স্বচ্ছতার সঙ্গে কাজ করতে বলেচেন৷ রাজ্যের মানুষ অনেক আশা নিয়ে ভোট দিয়েছেন৷ এখন সময়, প্রকৃত অর্থে জনগণের জন্য কাজ করার৷ কেন্দ্রীয় সরকার যেসব প্রকল্প হাতে নিয়েছে তার যথাযথ বাস্তবায়ন করতে হবে৷ যাদের স্বার্থে প্রকল্পগুলো নেওয়া হয়েছে সেই সব জনসাধারণের কাছে সুবিধা পৌঁছে দিতে হবে৷
প্রধানমন্ত্রীর বক্তব্যে বিধায়করা আপ্লুত৷ অনেকেই মনে করেন, এ ধরনের বক্তব্য রাজ্য বিধানসভায় প্রথমবারের জন্য নির্বাচিত হয়ে আসা বিধায়কদের প্রেরণা হিসাবে কাজ করবে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top