News Flash

  • Home
  • Uncategorized
  • কৈলাসহর পুর পরিষদে কাজকর্ম লাটে, দুর্ভোগের শিকার জনগণ
Image

কৈলাসহর পুর পরিষদে কাজকর্ম লাটে, দুর্ভোগের শিকার জনগণ

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১১ এপ্রিল৷৷ রাজনৈতিক পট পরিবর্তনে কৈলাসহর পুর পরিষদের বামভক্ত কাউন্সিলাররা অফিসমুখো হচ্ছেন না৷ ফলে বিভিন্ন সংস্কার কাজও বন্ধ৷ বর্ষার আগে প্রতিবছর ড্রেনগুলো সংস্কার করা হত৷ এবার এমন কোনও উদ্যোগই নেই৷ শাসক বিজেপির তরফে উন্নয়ন কাজে প্রতিবন্ধকতা তৈরি করা হয়নি৷ কৈলাসহর কেন্দ্রে সিপিআইএম প্রার্থী বিপুল ভোটে জয়ী হয়েছেন৷ এরপর ও পুর পরিষদ ঠুটো জগন্নাথ৷ বাম দলের তপ্লিবাহক চীফ এক্সিকিউটিভ অফিসার হোমাগ্ণি ভট্টাচার্যও উদ্যোগী হয়ে কোনও সিদ্ধান্ত নিচ্ছেন না৷ অথচ প্রশাসনিক দায়িত্ব শিকেয় চড়িয়ে তিনি দুয়েক ঘন্টার জন্য অতিথি হিসাবে অফিসে যান৷ কাম কাজ নেই যেন উৎসবের মেজাজে অফিসকর্মীরা৷ বেতন খাড়া৷ এই অবস্থার ফলে পুর এলাকার বড় অংশের নাগরিকদের জন্য দুর্ভোগ অপেক্ষা করছেন৷
কৈলাসহরের গোবিন্দপুর, কাজির গাঁও, বৌলাপাশা, কাচের ঘাট সহ আরও কয়েকটি এলাকায় ড্রেনের জল বাড়িঘরে ঢুকে৷ রাস্তায় একহাটু জল ছাড়ায়৷ সেন্ট্রাল রোড, নেতাজী কর্নার রাস্তা ও জলমগ্ণ থাকে ড্রেন পরিস্কারের পরও৷ এবছর ড্রেন থেকে কাঁদামাটি তোলা এবং পরিস্কার করা হয়নি৷ ফলে কম বৃষ্টিতে ও জলমগ্ণ হবে নিম্নাঞ্চল৷ কয়েকজন নাগরিক জানালেন, রাজনৈতিক যাতাফলে দুর্ভোগ পোহাতে হবে তাদের৷ সিপিআই এমের কাউন্সিলাররা যদি জনগণকে দুর্ভোগে ঠৈলে দিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে চান বর্তমান শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ জমানোর চেষ্টা করেন তবে তা হবে দুর্ভোগের৷ বিজেপির স্থানীয় নেতৃত্ব এবিষয়ে অবহিত৷ হয়ত সঠিক উদ্যোগ নেবেন৷ এমনটাই আশা করেন পুর নাগরিকরা৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top