News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরপ্রদেশে বিধানপরিষদের নির্বাচনে বসপাকে সমর্থন করবে সপা : অখিলেশ
Image

উত্তরপ্রদেশে বিধানপরিষদের নির্বাচনে বসপাকে সমর্থন করবে সপা : অখিলেশ

লখনউ, ১২ এপ্রিল (হি.স.) : উত্তরপ্রদেশে আসন্ন বিধানপরিষদের নির্বাচনে বহুজন সমাজ পার্টির প্রার্থীদের সমর্থন করার ঘোষণা করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব।
আগামী ২৬ এপ্রিল বিধানপরিষদের ১৩টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই একই দিনে ফলাফলও ঘোষণা করা হবে। ১০০ আসন বিশিষ্ঠ উত্তরপ্রদেশের বিধানপরিষদে বর্তমানে ৬১টি আসন রয়েছে সমাজবাদী পার্টির দখলে। রাজ্যের শাসকদল বিজেপির ১৩টি এবং বহুজন সমাজ পার্টির দখল রয়েছে কেবল ৯টি আসন। ভারতের বেশির ভাগ রাজ্যে বিধানপরিষদ উঠে গেলেও উত্তরপ্রদেশে এখনও বিধানপরিষদ রয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি গোরক্ষপুর এবং ফুলপুর লোকসভা উপনির্বাচনে বহুজন সমাজ পার্টি এবং সমাজবাদী দলের মধ্যে আসন সমঝোতা হয়েছিল। তার জেরে ওই দুইটি কেন্দ্রে কোনও প্রার্থী দেয়নি বহুজন সমাজ পার্টির সুপ্রিমো মায়াবতী। ফলে ওই দুইটি আসনে বিজেপিকে হারিয়ে জিতে যায় সমাজবাদী পার্টি। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এই দুই দলের মধ্যে জোট গড়ার প্রবণতা অনেক বেশি বেড়ে গেলো। কিছুদিন আগে রাহুল গান্ধী জানিয়েছিলেন বিরোধীরা যদি মহাজোট করে তবে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি হেরে যাবে। বারাণসীতে হারবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে দাবি করেছিলেন রাহুল গান্ধী।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top