News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতীয় জওয়ানদের জন্য বানানো হচ্ছে ১.৮৬ লাখ বুলেটপ্রুফ জ্যাকেট
Image

ভারতীয় জওয়ানদের জন্য বানানো হচ্ছে ১.৮৬ লাখ বুলেটপ্রুফ জ্যাকেট

নয়াদিল্লি, ১০ এপ্রিল (হি.স.) : ভারতীয় জওয়ানদের জন্য বানানো হচ্ছে ১.৮৬ লাখ বুলেটপ্রুফ জ্যাকেটফে । ভারতীয় সেনার সুরক্ষার জন্যই এই উল্লেখযোগ্য পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার৷ ৷
সোমবার এনিয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে৷ সেই সঙ্গে নিউ অ্যাসল্ট রাইফেল, ক্লোজ কোয়ার্টার ব্যাটেল কার্বাইন ও লাইট মেশিন গানও পেতে চলেছে ভারতীয় সেনা৷ সেনার তরফে জানানো হয়েছে, এসএমপিপি প্রাইভেট লিমিটেডের সঙ্গে এনিয়ে একটি চুক্তিও ইতিমধ্যেই স্বাক্ষরিত হয়ে গিয়েছে৷ ১ লাখ ৮৬ হাজার ১৩৮টি বুলেটপ্রুফ জ্যাকেট বানানো হবে৷ এই বুলেটপ্রুফ জ্যাকেট বানাতে খরচ হবে প্রায় ৬৩৯ কোটি টাকা । এই জ্যাকেটগুলি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে৷ জওয়ানদের সুরক্ষার জন্য এই বন্দোবস্ত করেছে কেন্দ্রীয় সরকার ৷ লং ডিসট্যান্স প্যাট্রোলিং, হাই রিস্ক রুমের সময়ও যাতে পরিস্থিতি সামলাতে পারেন জওয়ানরা, সেকথা খেয়াল রাখা হয়েছে৷ কমব্যাটে ৩৬০ ডিগ্রি প্রোটেকশন দেবে এই জ্যাকেট৷ সাম্প্রতিকতম স্টিল ক্রোর বুলেট থেকেও মিলবে সুরক্ষা৷ আগামী কয়েক মাসের মধ্যে জ্যাকেটগুলি দেওয়া শুরু হবে৷ ৩ বছরের মধ্যে কাজ শেষ করা হবে কেন্দ্রের তরফে জানানো হয়েছে৷ নতুন এই জ্যাকেটে থাকছে বোরন কার্বাইট সেরামিক৷ ব্যালেস্টিক প্রোটেকশনের জন্য জ্যাকটে এই উপাদানটি থাকছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top