News Flash

  • Home
  • Uncategorized
  • তাজমহল ওয়াকফ কমিটির সম্পত্তি, শাহজাহানের সই যোগাড় করার নির্দেশ সুপ্রিম কোর্টের
Image

তাজমহল ওয়াকফ কমিটির সম্পত্তি, শাহজাহানের সই যোগাড় করার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১১ এপ্রিল (হি.স.) : তাজমহল ওয়াকফ কমিটির সম্পত্তি এমন দাবিতেই সুপ্রিম কোর্টের কাছে দ্বারস্থ হয়েছিল ওয়াকফ কমিটি৷ সেই মামলার পরিপ্রেক্ষিতেই বুধবার সুপ্রিম কোর্ট উত্তরপ্রদেশের সুন্নি ওয়াকফ বোর্ডকে শাহজাহানের সই যোগাড় করার নির্দেশ দেয়৷ সুপ্রিম কোর্ট ওয়াকফ কমিটিকে সাত দিনের মধ্যে সমস্ত নথিপত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছে৷ তাজমহল যে সুন্নি ওয়াকফ কমিটির সম্পত্তি, এই দাবির ভিত্তিতে পরবর্তীকালে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করে আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া (এএসআই)|

এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উত্তরপ্রদেশের সুন্নি ওয়াকফ কমিটির উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দেন| তাজমহল যে সুন্নি ওয়াকফ কমিটির সম্পত্তি তার কি আদৌ কোনও প্রমাণ রয়েছে| শাহজাহানের সই করা কোনও নথিপত্র কি রয়েছে? তাজমহল ওয়াকফ কমিটির সম্পত্তি, এই বিষয়টি শুধুমাত্র শাহজাহানের সই করা কোনও কাগজ থাকলেই প্রমাণিত হবে| উল্লেখ্য, সপ্তদশ শতাব্দীতে তৈরি হয় এই স্মৃতিসৌধটি৷ মুমতাজের উদ্দেশে এই স্মৃতিসৌধ তৈরি করেছিলেন শাহজাহান৷ এই স্মৃতিসৌধ তৈরির ১৮ বছর পর আগ্রা ফোর্টে গৃহবন্দি দশায় মৃত্যু হয় শাহজাহানের৷ কিন্তু মোঘল সাম্রাজ্যের পতনের পর তাজমহল রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল ইস্ট ইন্ডিয়ার উপরে৷ পরবর্তীকালে, দেশ স্বাধীনের পর এটি রক্ষণাবেক্ষণের দায়ভার ছিল আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়ার উপরেই৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top