News Flash

  • Home
  • Uncategorized
  • ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া মিলবে না ফেয়ারনেস ক্রিম
Image

ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া মিলবে না ফেয়ারনেস ক্রিম

মুম্বই, ১০ এপ্রিল (হি.স.) : কসমেটিক্সের দোকান থেকে এই ফেয়ারনেস ক্রিম বিক্রির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক৷ এই ক্রিম কিনতে গেলে ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে যেতেহবে মেডিক্যাল স্টোরে৷
জানা গিয়েছে, ড্রাগ টেকনিক্যাল অ্যাডভাইজরি বোর্ডের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক৷ অ্যাডভাইজরি বোর্ড একটি রিপোর্ট জমা করে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের কাছে৷ সেই রিপোর্টে বলা হয়েছে প্রেসক্রিপশন ছাড়া ফেয়ারনেস ক্রিম যেন বিক্রি করা না হয়৷ এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেয় স্বাস্থ্যমন্ত্রক৷
সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়৷ সেখানে সিডিউল এইচের তালিকায় ১৪টি পণ্যকে অন্তর্ভুক্ত করার কথা জানানো হয়৷ যার মধ্যে রাখা হয়েছে ফেয়ারনেস ক্রিমগুলিকে৷ এর অর্থ ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া মিলবে না ফেয়ারনেস ক্রিম৷ স্বাস্থ্যমন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, এই জাতীয় ফেয়ারনেস ক্রিমগুলিতে স্টেরয়েড থাকে৷ ড্রাগ ও কসমেটিক্স রুলস ১৯৪৫ ধারায় কিছু সংশোধন এনে এই তালিকা প্রস্তুত করা হয়েছে৷ এরপরেও যারা এই নির্দেশিকা অগ্রাহ্য করে কসমেটিক্স স্টোরে ফেয়ারনেস ক্রিম বিক্রি করবে তাদের কড়া শাস্তির মুখে পড়তে হবে৷ সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন চর্মরোগ ডাক্তারদের একটা বড় অংশ৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top