News Flash

  • Home
  • Uncategorized
  • উন্নাও ধর্ষণ মামলা : ধর্ষিতা তরুণীর পরিবারকে পূর্ণ নিরাপত্তার আশ্বাস প্রশাসনের
Image

উন্নাও ধর্ষণ মামলা : ধর্ষিতা তরুণীর পরিবারকে পূর্ণ নিরাপত্তার আশ্বাস প্রশাসনের

লখনই, ১১ এপ্রিল (হি.স.): উত্তর প্রদেশের উন্নাওয়ে ধর্ষিতা তরুণী ও তাঁর পরিবারকে নিরাপত্তার আশ্বাস দিলেন এডিজি (লখনউ জোন) রাজীব কৃষ্ণ| উন্নাও ধর্ষণ মামলার তদন্তভার ইতিমধ্যেই বিশেষ তদন্তকারী দল (সিট)-এর হাতে তুলে দেওয়া হয়েছে| এডিজি (লখনউ জোন) রাজীব কৃষ্ণের নেতৃত্বে তদন্ত শুরু করেছে সিট| বুধবার উন্নাওয়ের বাসিন্দা নির্যাতিতা তরুণীর বাড়িতে যান এডিজি (লখনউ জোন) রাজীব কৃষ্ণ| পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, ‘ধর্ষিতা তরুণীর পরিবারকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে| দিল্লিতে তাঁদের আত্মীয়রা থাকেন, তাঁরা চাইলে দিল্লিতে গিয়েও থাকতে পারেন অথবা উন্নাওয়ে|’ এডিজি (লখনউ জোন) আরও জানিয়েছেন, ‘আমরা তদন্ত করতে এখানে এসেছি| বুধবার সন্ধ্যার মধ্যে রাজ্য সরকারের কাছে অন্তবর্তী রিপোর্ট পাঠানো হবে| সমস্ত দৃষ্টিকোণ থেকে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে| বিশেষ তদন্তকারী দলের উপর কোনও চাপ নেই, স্বাধীনভাবেই তদন্ত করছে সিট|’

বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার ও তাঁর কয়েকজন সঙ্গীর বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ করেছেন ১৮ বছর বয়সী একজন তরুণী| এই ঘটনায় ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে কুলদীপের ভাই অতুল সিং সহ চারজনকে| এই পরিস্থিতে চাঞ্চল্যকর অভিযোগ করলেন কুলদীপের স্ত্রী সঙ্গীতা সেঙ্গার| তাঁর দাবি, ‘এই ঘটনার নেপথ্যে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে|’ বুধবার উত্তর প্রদেশের রাজধানী লখনউতে গিয়ে ডিজিপি ও পি সিংয়ের সঙ্গে কথা বলেন কুলদীপের স্ত্রী সঙ্গীতা সেঙ্গার| ডিজিপি-র সঙ্গে সাক্ষাত্ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুলদীপ জায়া বলেছেন, ‘স্বামীর ন্যায়বিচারের জন্য আবেদন করতে এসেছি আমি|’ কুলদীপের স্ত্রী আরও জানিয়েছেন, ‘এই ঘটনার নেপথ্যে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে| আমার স্বামী এবং ওই মেয়েটিকে (ধর্ষিতা তরুণী) নারকো পরীক্ষার সম্মুখীন করা হোক| আমাদের কন্যারা রীতিমতো আতঙ্কিত| মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে আমাদের| এখনও পর্যন্ত কোনও প্রমাণ উপস্থাপিত হয়নি, অথচ আমার স্বামীকে ধর্ষক হিসেবে দেখানো হচ্ছে|’ সঙ্গীতা সেঙ্গার আরও জানিয়েছেন, ‘আমার স্বামী নির্দোষ| যদি তিনি দোষী প্রমাণিত হন, তবে গোটা পরিবারের সদস্যরা মৃত্যুবরণ করবে| সমস্ত সাক্ষ্যপ্রমাণ লুকানো হচ্ছে, এটা সঠিক নয়| আমরা ন্যায়বিচার চাই|’

কুলদীপ জায়া সঙ্গীতা নিজের স্বামীকে ‘নির্দোষ’ দাবি করলেও, এখনও নিজের অবস্থানে অনড় ধর্ষিতা ওই তরুণী| উন্নাও ধর্ষণের ঘটনায় নির্যাতিতা ওই তরুণী জানিয়েছেন, ‘ন্যায়বিচারের জন্য মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে আমি অনুরোধ করছি| আমাকে হোটেলের একটি ঘরে আটকে রাখা হয়েছে, জলও দেওয়া হচ্ছে না| দোষীদের কড়া শাস্তির দাবি জানাচ্ছি আমি|’

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top