News Flash

  • Home
  • Uncategorized
  • দক্ষিণ চিন সাগরে বিমান মহডায় মার্কিন সেনা
Image

দক্ষিণ চিন সাগরে বিমান মহডায় মার্কিন সেনা

নয়াদিল্লি, ১১ এপ্রিল (হি.স.) : চিনের পর এবার দক্ষিণ চিন সাগরে শুরু হল মার্কিনি বিমান মহড়া৷ যদিও পেন্টাগণ একে মার্কিন মিলিটারির ট্রেনিং চলছে বলে জানানো হয়েছে৷ উল্লেখ্য, কিছুদিন আগে দক্ষিণ চিন সাগরেই মহড়া দিয়েছিল চিনা নৌসেনা৷ মাত্র ২০ মিনিটের ব্যবধানে ক্যারিয়ার থেকে ২০টি এফ-১৮ যুদ্ধ বিমানর জেট উঠল ও নামল৷

স্ট্রাইক গ্রুপ কম্যান্ডার রিয়ার অ্যাডমিরাল স্টিভ কোয়েহলের জানিয়েছেন, তাঁরা চারপাশে চিনা জাহাজ দেখতে পেয়েছেন৷ কিন্তু তারা শুধু ট্রেনিংই করছেন বলে মন্তব্য করেন তিনি৷ দক্ষিণ চিন সাগরে চিনের বায়ুসেনা ও নৌসেনার বিশাল মহড়ার পরই সেখানে ট্রেনিং শুরু করল৷ তারাও আকাশ ও জল দুই পথেই মহড়া দিল৷ জানা গিয়েছে, বেজিংয়ের উপস্থিতি সত্ত্বেও দক্ষিণ চিন সাগরে মার্কিন নৌবাহিনীর টহল দেওয়া বন্ধ হবে না৷ উত্তেজনা বাড়িয়ে এমনটাই হুঁশিয়ারি দিয়েছিল আমেরিকা৷ সাগরে টহল আমেরিকা অব্যাহত রাখবে৷ ম্যানিলা উপসাগরে নোঙ্গরকারী মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস কার্ল ভিনসন থেকে মার্কিন সেনা অাধিকারিক টিম হকিন্স দাবি করেন, দক্ষিণ চিন সাগরে তৎপরতা, প্রশিক্ষণ এবং উড্ডয়ন করার অধিকার আন্তর্জাতিক আইনে দেওয়া হয়েছে। গত সাত দশক ধরে এই অঞ্চলে মার্কিন নৌ বাহিনী টহল দিচ্ছে উল্লেখ করে তিনি দাবি করেন, নিরাপত্তা এবং অবাধ বাণিজ্য নিশ্চিত করতে এই তৎপরতা চালানো হচ্ছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top