News Flash

  • Home
  • Uncategorized
  • সংসদে বিরোধীদের আচরণের প্রতিবাদে অনশনে বসতে চলেছেন নরেন্দ্র মোদী
Image

সংসদে বিরোধীদের আচরণের প্রতিবাদে অনশনে বসতে চলেছেন নরেন্দ্র মোদী

নয়াদিল্লি, ১০ এপ্রিল (হি.স.) : বিরোধী দলগুলির চাপে বাজেট অধিবেশনে ব্যাঘাত ঘটেছে| বিরোধীদের হট্টগোলে দিনের পর দিন স্থগিত হয়ে গিয়েছে সংসদের কাজকর্ম৷ এই সমস্ত কিছুর প্রতিবাদেই আগামী ১২ এপ্রিল অনশনে বসতে চলেছেন নরেন্দ্র মোদী৷ ‌
গত শুক্রবার বিজেপি-র প্রতিষ্ঠা দিবসে সংসদীয় দলের বৈঠকে তিনি জানান, সংসদে বিরোধী দলগুলির অচলাবস্থা তৈরি করার প্রতিবাদ জানাতে আগামী ১২ এপ্রিল, অর্থাৎ বৃহস্পতিবার অনশনে বসবেন বিজেপি সাংসদরা।
এই প্রসঙ্গে বিজেপি দলের মুখপাত্র জিভিএল নরসিমা রাও বলেন, বিরোধীদের বিক্ষোভে বেশ কয়েকবার লোকসভার অধিবেশন মুলতুবি করে দেন স্পিকার সুমিত্রা মহাজন ৷ এমনকী, বিরোধীদের হই হট্টগোলের জেরে গুরুত্বপূর্ণ বিলও পাশ হয়নি যথাযথ সময়ে ৷ তাই বারবার সংসদ মুলতুবি হওয়ার বিষয়টি নিয়ে যে তৎপর রয়েছে বিজেপি ৷ সেটি বোঝাতেই এই অনশনের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ জিভিএল নরসিমা রাও আরও জানিয়েছেন, বিরোধীদের বিক্ষোভের প্রতিবাদ জানাতে এনডিএ সাংসদরা তাদের ২৩ দিনের বেতনও প্রত্যাখান করছেন৷ বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা রাজ্যসভার সাংসদ অমিত শাহও এই অনশনে অংশ নেবেন। তবে তিনি কর্নাটকে থেকে অনশন করবেন। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের দফতরে এসে কাজ করবেন, কিন্তু তা হবে অভুক্ত অবস্থায়। গত শুক্রবার প্রধানমন্ত্রী বিরোধীদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেছিলেন যে তাঁরা বিভেদের রাজনীতি করছেন। এবার এই অভিযোগে গোটা দিনের অনশনের সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top