News Flash

  • Home
  • Uncategorized
  • রোহিঙ্গাদের গণহত্যায় সাত মায়েনমার সেনার ১০ বছরের কারাদণ্ড
Image

রোহিঙ্গাদের গণহত্যায় সাত মায়েনমার সেনার ১০ বছরের কারাদণ্ড

নেপিদ, ১১ এপ্রিল (হি.স.) : রোহিঙ্গাদের গণহত্যা চালানোর অভিযোগে মায়েনমার সেনাবাহিনীর সাত সেনাকে ১০ বছরের কারাদণ্ড দিল সামরিক আদালত। বুধবার মায়েনমারের সেনাবাহিনী একটি বিবৃতিতে জানিয়েছে, ‘হত্যায় অংশগ্রহণ ও সহায়তা’র অভিযোগে ওই সাত সেনাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন দেশের একটি সামরিক আদালত।

গত বছর দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে রাখাইন রাজ্যের রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর অভিযোগ ওঠে আন্তর্জাতিক মহলে। বছরের শুরুতে সেনাবাহিনী এই অভিযোগের সত্যতা স্বীকার করে। এই গণহত্যায় অংশগ্রহণ ও সহযোগিতা করার অভিযোগে সামরিক আদালত এই রায় ঘোষণা করে।

সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, কারাদণ্ডপ্রাপ্ত সেনাদের চারজন অাধিকারিক। সাজাপ্রাপ্ত সবাইকে সেনাবাহিনী থেকে প্রত্যাহার করা হয়েছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top