News Flash

  • Home
  • Uncategorized
  • ম্যাঞ্চেস্টার সিটিকে হারিয়ে সেমিফাইনালে লিভারপুল
Image

ম্যাঞ্চেস্টার সিটিকে হারিয়ে সেমিফাইনালে লিভারপুল

ম্যাঞ্চেস্টার, ১১ এপ্রিল (হি.স.) : চ্যাম্পিয়নস লিগের ফিরতি লেগে ম্যাঞ্চেস্টার সিটিকে হারিয়ে সেমিফাইনালে উঠল লিভারপুল৷ বুধবার ম্যান সিটির এই হারের দারুন ট্রফি জয়ের লড়াই থেকে পিছিয়ে পড়ল৷ এদিন ভাল শুরু করেও সেমিফাইনালে উঠতে পারল না পেপ গুয়ার্দিওলার ছেলেরা৷ কোয়র্টার ফাইনালের প্রথম লেগে ম্যান সিটিকে ৩-০ হারিয়েছিল ক্লপের শিষ্যরা৷ বুধবার ফিরতি লেগে ঘরের মাঠে ম্যান সিটিকে ২-১ হারাল লিভারপুল৷

ফিরতি লেগের ম্যাচে শুরুটা বেশ ভালই করছিল ম্যান সিটি৷ ম্যাচ শুরু হওয়ার দু’মিনিটেই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গাব্রিয়েল জাসুসের গোলে এগিয়ে যায় ম্যান সিটি৷ মাঝমাঠ থেকে ফের্নানদোর বাড়িয়ে দেওয়া বল বিপক্ষের জালে পাঠান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড৷ ম্যাচে ১-০ এগিয়ে তেকেই খেলার প্রথমার্ধ শেষ করে ম্যান সিটি৷ দ্বিতীয়ার্ধের বেশ কিছুক্ষণও গোল করতে পারেনি লিভারপুল৷

ম্যাচের ৫৬ মিনিটে ক্লপের দলের হয়ে কাঙ্ক্ষিত গোল করেন মহম্মদ সালাহ৷ লিভারপুলকে ম্যাচে ফেরান মিশরের তারকা ফুটবলার৷ এরপর ৭৭ মিনিটে লিভারপুলকে এগিয়ে দেন ফিরমিনো৷ আর সমতা ফেরাতে পারেনি সিটি৷ ২-১ গোলের ব্যবধানে ম্যাচ জেতে লিভারপুল৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top