News Flash

  • Home
  • Uncategorized
  • মূর্তি ভাঙচুরের খেলা অব্যাহত, ফিরোজাবাদে আক্রান্ত আম্বেদকরের মূর্তি
Image

মূর্তি ভাঙচুরের খেলা অব্যাহত, ফিরোজাবাদে আক্রান্ত আম্বেদকরের মূর্তি

আগ্রা, ১১ এপ্রিল (হি.স.): দেশজুড়ে মূর্তি ভাঙচুরের খেলা অব্যাহত| মূর্তি ভাঙচুরের খেলা এই মুহূর্তে সংক্রামক ব্যধিতে পরিণত হয়েছে| কিছুদিন আগেই উত্তর প্রদেশের এলাহাবাদ ও সিদ্ধার্থনগরে ভাঙচুর করা হয় ভারতীয় সংবিধানের প্রণেতা তথা দলিত আইকন ভীমরাও রামজি আম্বেদকরের মূর্তি| উত্তর প্রদেশের এলাহাবাদ ও সিদ্ধার্থনগরের পর এবার ছোঁয়াচে রোগ পৌঁছে গেল ফিরোজাবাদ জেলায়| ফিরোজাবাদ জেলার টুন্ডলা থানার অন্তর্গত নাগলা ঝামান গ্রামে ভেঙে ফেলা হল দলিত আইকন ভীমরাও রামজি আম্বেদকরের মূর্তি| বুধবার সকালে এই দৃশ্য প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষজন| পাশাপাশি দোষীদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন আম্বেদকর প্রেমীরা| অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা রুজু করে নক্ক্যারজনক এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|

ফিরোজাবাদের পুলিশ সুপার (শহর) রাজেশ কুমার সিং জানিয়েছেন, ‘হাতুড়ি দিয়ে আম্বেদকরের মূর্তি ভেঙে ফেলা হয়েছে| আম্বেদকরের মূর্তির ডানহাতের দু’টি আঙুল ভেঙে ফেলা হয়েছে| হিংসায় উস্কানি দিতে পূর্ব পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে|’ পুলিশ সুপার আরও জানিয়েছেন, ‘আম্বেদকরের মূর্তিটি পুনঃনির্মাণ করা হবে| অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৫ ধারায় মামলা রুজু করা হয়েছে|’

ত্রিপুরা থেকে তামিলনাড়ু, তামিলনাড়ুর পর পশ্চিমবঙ্গ| শুধু ত্রিপুরা, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গ নয়, ইতিপূর্বে উত্তর প্রদেশেও ভাঙচুর করা হয়েছে বিশিষ্ট জনদের মূর্তি| ত্রিপুরায় ভাঙচুর করা হয় লেনিনের মূর্তি, তামিলনাড়ুতে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় পেরিয়ারের মূর্তি, পশ্চিমবঙ্গে ভাঙচুরের চেষ্টা করা হয় জন সঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি| উত্তর প্রদেশে একাধিকবার ভাঙচুর করা হয়েছে দলিত আইকন ভীমরাও রামজি আম্বেদকর মূর্তি|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top