News Flash

  • Home
  • Uncategorized
  • মহারাষ্ট্রে বিষ খেয়ে আত্মঘাতী এক কৃষক
Image

মহারাষ্ট্রে বিষ খেয়ে আত্মঘাতী এক কৃষক

মুম্বই, ১১ এপ্রিল (হি.স.) : দেশের কৃষকদের জন্য কেন্দ্রীয় সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করলেও কৃষকের আত্মহত্যা করার প্রবণতা যে কোনও ভাবে ঠেকানো যাচ্ছে না তার প্রমাণ পাওয়া গেলো মহারাষ্ট্রের ইয়াভাতমাল জেলায়। এই জেলারই এক কৃষক বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। আত্মঘাতী কৃষকের নাম শঙ্কর ভাউরাও চেইরি। তার পরিবারের তরফ থেকে জানানো হয়েছে ঋণ মেটাতে না পেরে দীর্ঘদিন ধরে অবসাদে ভুগছিলেন তিনি। তার ফলেই আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন । যার জেরে তার মৃত্যু হয়েছে।

পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে। মৃতদের পাশ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। যেখানে নিজের মৃত্যু জন্য তিনি কেন্দ্রীয় সরকার ও তাদের ভ্রান্ত নীতিকেই দায়ী করেছেন। তার পরিবারের তরফ থেকে জানানো হয়েছে এক লক্ষ টাকার ঋণ শোধ করতে না পেরে অবসাদে ভুগছিলেন তিনি। এমনকি মহারাষ্ট্র সরকারের কৃষকদের ঋণ মকুবের জন্য যে প্রকল্প গ্রহণ করেছিল তাতেও বিশেষ লাভ হয়নি। পরিবারের তরফ থেকে আরও দাবি করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা না করে তারা মৃতদেহ সৎকার করবেন না।

প্রসঙ্গত, মহারাষ্ট্রের ইয়াভাতমাল জেলায় এর আগেও বহু কৃষক ঋণে জর্জরিত হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top