News Flash

  • Home
  • Uncategorized
  • গত চার বছরে চাল উৎপাদনে সারা দেশের মধ্যে সবচেয়ে এগিয়ে পশ্চিমবঙ্গ
Image

গত চার বছরে চাল উৎপাদনে সারা দেশের মধ্যে সবচেয়ে এগিয়ে পশ্চিমবঙ্গ

নয়াদিল্লি, ১১ এপ্রিল (হি.স.) : কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী গত চার বছরে চাল উৎপাদনে সারা দেশের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ। ক্ষমতায় আসার পর থেকেই কৃষির উন্নয়নে জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা। বাম আমলে চাল উৎপাদনের সাফল্যকে তরান্বিত করে এগিয়ে নিয়ে গিয়েছেন তিনি। যার ফলে শুধু চাল নয়, শস্য উৎপাদনে বাংলা রেকর্ড গড়েছে।

২০২২ সালের মধ্যে দেশের কৃষকদের আয় দ্বিগুণ করার পরিকল্পনা করেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। সংসদে কেন্দ্রের পেশ করা তথ্য অনুযায়ী গত চার বছরে বাংলা চাল উৎপাদনে শীর্ষস্থান অধিকার করেছে। ২০১৪-১৭ সালের মধ্যে বাংলা যথাক্রমে ১৪৬,৭৭,২০,০০০ টন, ১৫৯,৫৩,৯০,০০০ টন, ১৫৩,০২,৫০,০০০ টন ও ১৪৯,৯০,০০,০০০ টন চাল উৎপাদন করেছে। পঞ্চায়েতগুলিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যেমন ভালো কাজ করেছে, তেমনই গ্রামোন্নয়ন দফতর সার্বিকভাবে রাজ্যের কৃষিজীবী মানুষদের উন্নতিতে সচেষ্ট হয়েছে। কেন্দ্রর পরিকল্পনার সেই টার্গেটের চারবছর আগেই বাংলার কৃষকদের আয় দ্বিগুণ করে দেখিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকার। এই অসাধারণ সাফল্যের জন্য কেন্দ্রের তরফে পুরষ্কৃতও করা হয়েছে বাংলাকে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top