News Flash

  • Home
  • Uncategorized
  • কুলগামে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ এক জওয়ান, আহত দুই
Image

কুলগামে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ এক জওয়ান, আহত দুই

কুলগাম, ১১ এপ্রিল (হি.স.) : কুলগামে জঙ্গিদের বিরুদ্ধে চলতে থাকা গুলির লড়াইয়ে শহিদ হয়েছেন এক জওয়ান। গুরুতর আহত আরও দুই জওয়ান। পাকিস্তান মদতপুষ্ট ২-৩ জঙ্গি লুকিয়ে থাকার খবর গোপন সূত্র থেকে মঙ্গলবার রাত ১১টা ৩০মিনিট নাগাদ পায় নিরাপত্তা বহিনী। তারপরেই দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার খুদওয়ানির ওয়ানি মহল্লায় বুধবার ভোররাতে তল্লাশি অভিযান চালায় জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ, রাষ্ট্রীয় রাইফেলস, সিআরপিএফের যৌথবাহিনী। ওই এলাকার একটি বাড়িতে লুকিয়ে থাকা জঙ্গিরা তল্লাশিরত যৌথবাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়। পাল্টা জবাব দেয় যৌথবাহিনী। শুরু হয় গুলির লড়াই। গোটা এলাকাটি ঘিরে ফেলে যৌথবাহিনী। বাড়তি আরও ছয় কোম্পানি সিআরপিএফ জওয়ান ওই এলাকায় মোতায়েন করা হয়েছে। এই সংঘর্ষে গুরুতর আহত হন তিন জওয়ান। আহতদের স্থানীয় সেনা হাসপাতালে নিয়ে গেলে এক জওয়ানকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। বাকি দুইজনের অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে যৌথবাহিনীকে লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে কয়েকজন স্থানীয় বাসিন্দা। পাথর ছোড়ার হাত থেকে বাঁচতে গুলি চালায় যৌথবাহিনী। তাতে নিহত হয়েছেন এক সাধারণ নাগরিক। আহত বহু।

অন্যদিকে এই সংঘর্ষের জেরে মোবাইল, ইন্টারনেট পরিষেবা দক্ষিণ কাশ্মীরের কুলগাম এবং অনন্তনাগ জেলায় বন্ধ করে দেওয়া হয়েছে। সতর্কতা মূলক পদক্ষেপ হিসেবে শ্রীনগর-বানিহাল ট্রেন চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু শ্রীনগর- বাড়ামুলা ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top