News Flash

  • Home
  • Uncategorized
  • কমনওয়েলথ গেমস : সেমিফাইনালে উঠল ভারতীয় মহিলা হকি দল
Image

কমনওয়েলথ গেমস : সেমিফাইনালে উঠল ভারতীয় মহিলা হকি দল

গোল্ড কোস্ট, ১০ এপ্রিল (হি.স.) : কমনওয়েলথ গেমসের সেমিফাইনালে জায়গা করে নিল ভারতের মহিলা হকি দলও ৷ পুল-এ’র শেষ ম্যাচে ভারত ১-০ গোলে পরাস্ত করে দক্ষিণ আফ্রিকাকে৷ ভারতের হয়ে জয়সূচক গোল করেন ক্যাপ্টেন রানি রামপাল৷
ম্যাচের প্রথম তিনটি কোয়ার্টার গোলশূন্য থাকে দু’দলের কেউই অলআউট আক্রমণে না যাওয়ায়৷ শেষ কোয়ার্টারে সুযোগ বুঝে সংঘবদ্ধ আক্রমণে গোল আদায় করে নেয় ভারত৷ ম্যাচের ৪৮ মিনিটে বন্দনার পাস থেকে দুরন্ত ফিল্ড গোলে ভারতকে জয় এনে দেন ক্যাপ্টেন রানি রামপাল৷
গ্রুপের প্রথম ম্যাচে ওয়েলসের বিরুদ্ধে হারের পরে মালয়েশিয়া ও অলিম্পিক চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে পরাজিত করে সেমিফাইনালের আসা জিইয়ে রেখেছিল ভারতের মেয়েরা৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পুলের শেষ ম্যাচটা কার্যত কোয়ার্টার ফাইনাল হয়ে দাঁড়িয়েছিল রানিদের কাছে৷ হারলে ভারতকে টপকে শেষ চারে জায়গা করে নিত দক্ষিণ আফ্রিকাই৷ তবে ড্র করলে গোল পার্থক্যের নিরিখে সেমিফাইনালে চলে যেত ভারতই৷ তবে ১-০ গোলে দক্ষিণ আফ্রিকাকে পরাস্ত করে সম্মানের সঙ্গে সেমিফাইনালে চলে গেল ভারত |

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top